খুব করা

খুব করা ক্রি. বি. বেশ করা, উচিত বা উপযুক্ত কাজ করা (ওকে বকেছ  খুব করেছ, এখন যাও)। খুব করে বকে দিয়ো।

খুব

খুব [ khuba ] বিণ-বিণ. অত্যন্ত (খুব বেশি)। ☐ ক্রি-বিণ. ১. বেশ, উত্তম,  চমত্কার (খুব ঘোরে খুব শুনিয়ে দিয়েছি, খুব খেতে পারে); ২. নিশ্চয় (খুব পারবে)।  [ফু. খুব]। খুব করা ক্রি. বি. বেশ করা, উচিত বা উপযুক্ত কাজ করা (ওকে বকেছ  খুব করেছ, এখন যাও)। খুব করে বকে দিয়ো।

খুপি

খুপি [ khupi ] বি. ছোট খোপ। [বাং. খোপ + ই]। ☐ ১. খোপবিশিষ্ট; ২.  চৌকো ঘর-কাটা (চৌখুপি ঘুড়ি)। [বাং. খোপ + ই (যুক্তার্থে)]।

খুপরি

খুপরি [ khupari ] বি. ছোট কক্ষ বা ঘর; খোপ (ছোট ছোট খুপরিতে শ্রমিকেরা  থাকে)। [দেশি]।

খুন্তি

খুন্তি [ khunti ] বি. রান্নার কাজে ব্যবহার্য খন্তার মতো ছোট হাতা। [সং. খনিত্র]।

খুনসুড়ি

খুনসুড়ি, খুনসুটি  [khuna.suḍi,  khuna.suṭi ] বি. ১. শিশুকালের  বা বালকোচিত ঝগড়াঝাঁটি (ভাই-বোনে খুনসুটি লেগেই আছে); ২. প্রেমের মান-অভিমান,  প্রণয়কলহ। [দেশি]।

খুনসুটি

খুনসুটি, খুনসুড়ি [ khuna.suṭi, khuna.suḍi ] বি. ১. শিশুকালের  বা বালকোচিত ঝগড়াঝাঁটি (ভাই-বোনে খুনসুটি লেগেই আছে); ২. প্রেমের মান-অভিমান,  প্রণয়কলহ। [দেশি]।

খুনখুনে

খুনখুনে [ khuna.khunē ] বিণ. অতি বৃদ্ধ, জরাগ্রস্ত (খুনখুনে বুড়ো)।  [দেশি]।

খুনে

খুনে, খুনি  বিণ. হত্যাকারী; হত্যা করতে সমর্থ বা  অভ্যস্ত; (আল.) অত্যন্ত নিষ্ঠুর। ☐ বি. ওইরকম লোক।

খুনি

খুনি, খুনে বিণ. হত্যাকারী; হত্যা করতে সমর্থ বা  অভ্যস্ত; (আল.) অত্যন্ত নিষ্ঠুর। ☐ বি. ওইরকম লোক।