খুঞা

খুঞা, খুঁয়া [ khuñā,  khumẏā ] বি. ১. রেশম, সিল্ক; ২. শণ; ৩. রেশমি  বা শণসুতোর তৈরি কাপড় ; ৪. মোটা কাপড়বিশেষ। [সং. ক্ষুমা]।

খুঁয়া

খুঁয়া, খুঞা [ khumẏā, khuñā ] বি. ১. রেশম, সিল্ক; ২. শণ; ৩. রেশমি  বা শণসুতোর তৈরি কাপড় ; ৪. মোটা কাপড়বিশেষ। [সং. ক্ষুমা]। খুঁয়ে বিণ. মোটা কাপড়  বোনে এমন অর্থাত্ সূক্ষ্ম বস্ত্র বয়নে অক্ষম (‘খুঁয়ে তাঁতি হয়ে দাও তসরেতে হাত’: ভা.  চ.)।

খুঁতি

খুঁতি [ khunti ] বি. দড়ি দিয়ে তৈরি ছোট থলিবিশেষ। [দেশি]।

খুঁতখুঁতে

খুঁতখুঁতে বিণ. কেবলই খুঁত ধরে এমন; সবকিছুতেই  অসন্তুষ্ট।

খুঁতখুঁত করা

খুঁতখুঁত করা ক্রি. বি. সামান্য ত্রুটিতেই অসন্তুষ্ট হওয়া; কিছুতেই সন্তুষ্ট না হওয়া।

খুঁত

খুঁত [ khunta ] বি. ১. ক্ষতচিহ্ন (শরীরে খুঁত আছে); ২. স্বল্প ত্রুটি বা দোষ ;  ৩. কলঙ্ক। [< সং. ক্ষত]। খুঁত ধরা ক্রি. বি. দোষত্রুটি দেখানো (সবার খুঁত ধরাই ওর  কাজ)। খুঁতখুঁত করা ক্রি. বি. সামান্য ত্রুটিতেই অসন্তুষ্ট হওয়া; কিছুতেই সন্তুষ্ট না হওয়া। খুঁতখুঁতানি, খুঁতখুঁতুনি বি. খুঁতখুঁত করা। খুঁতখুঁতে বিণ. কেবলই খুঁত ধরে এমন; সবকিছুতেই  অসন্তুষ্ট।

খুঁটিনাটি

খুঁটিনাটি [ khunṭi-nāṭi ] বি. ১. তুচ্ছ দ্রব্যাদি; অকিঞ্চিত্কর বিষয়; সূক্ষ্ম ও  ছোটখাটো ব্যাপারসমূহ, details; ২. অকিঞ্চিত্কর দোষত্রুটি। [তু. বাং. খুঁট্]।

খুঁটি গাড়া

খুঁটি  গাড়া ক্রি. বি. ১. তীরের খুঁটিতে নৌকা বাঁধা; ২. (আল.) স্হায়ী হয়ে বসা,  পাকাপাকিভাবে বসা (সাধুবাবা বটতলায় খুঁটি গেড়ে বসেছেন)।