কটকী

কটকী–কটকি-র বর্জিত রূপ।

কটকি

কটকি, (বর্জি.) কটকী–বিণ. ওড়িশার কটক নগরে বা কটক জেলায় উত্পন্ন (কটকি শাড়ি, কটকি চাদর)।

কটক

কটক [ kaṭaka ] বি. ১. ওড়িশার নগরবিশেষ; ২. পর্বতের সানুদেশ; ৩. সৈন্যবাহিনী; ৪. সৈন্যশিবির; ৫. বলয়, বালা, bracelect [সং. √ কট্ + অক]। কটকি, (বর্জি.) কটকী–বিণ. ওড়িশার কটক নগরে বা কটক জেলায় উত্পন্ন (কটকি শাড়ি, কটকি চাদর)।

কটকটে

কটকটে–বিণ. ১. কটকট শব্দকারী (কটকটে ব্যাঙ); ২. কঠোর, কর্কশ; ৩. মর্মভেদী; ৪. নীরস (কটকটে কথা)।

কটকট

কটকট–অব্য. কট করে কামড়ালে যেমন ব্যথা বোধ হয় সেইরকম (কান কটকট করা)।

কট

কট১ [ kaṭa ] অব্য. শক্ত জিনিস কাটবার বা কামড়ে ভাঙবার শব্দবিশেষ। [সং. কট্ট]। কটকট–অব্য. কট করে কামড়ালে যেমন ব্যথা বোধ হয় সেইরকম (কান কটকট করা)। কটকটে–বিণ. ১. কটকট শব্দকারী (কটকটে ব্যাঙ); ২. কঠোর, কর্কশ; ৩. মর্মভেদী; ৪. নীরস (কটকটে কথা)। কটমট–অব্য. ক্রোধের ভাব প্রকাশ (কটমট করে তাকানো)। কটমটে–বিণ. নীরস, কঠোর। কট২ [ kaṭa ] বিণ. বন্ধকী, নির্দিষ্ট শর্তযুক্ত (কট-কবালা)। বি. বন্ধকী তমসুক; কট-কবালা। [দেশি]।

কঞ্জুস

কঞ্জুস [ kañjusa ] বিণ. কৃপণ, পয়সা খরচ করতে চায় না এমন। [প্রাকৃ. কঞ্জুষ; হি. কন্জুস]।

কঞ্জ

কঞ্জ [ kañja ] বি. ১. চুল; ২. পদ্মফুল (কঞ্জনয়নী, কঞ্জমুখী)। [সং. কম্ + √ জন্ + অ]।