কটাসে

কটাসে, কটাশে–বিণ. কটাবর্ণ ঘেঁষা; প্রায় কটা; পিঙ্গল আভাযুক্ত; ঈষত্ কটা। [সং. কড়ার > প্রা. কটার]

কটা

কটা১–বি. ১. বর্ণবিশেষের নাম; পিঙ্গল বর্ণ (‘কটাচুল নীল চক্ষু কপিল কপোল’–রবীন্দ্র)। ২. রুক্ষতা। কটাসে, কটাশে–বিণ. কটাবর্ণ ঘেঁষা; প্রায় কটা; পিঙ্গল আভাযুক্ত; ঈষত্ কটা। [সং. কড়ার > প্রা. কটার] কটাচোখ–বিণ. বিড়ালের মতো পিঙ্গলবর্ণ চোখ। কটা২ [ kaṭā ] বি. চাহনি (‘দ্বাদশ রবির বহ্নিজালা ভয়াল তাহার নয়ন কটায়’–কাজি.)। [সং. কটাক্ষ>কটাক্‌খ>কটাহ>কটা] কটা৩–কাঠবিড়াল; বেজি জাতীয় প্রাণী (‘কটার বাসায় ছাও হইয়াছে কুসুম ফুলের খেতে’–জউ.)। [‘কাঠবিড়াল’ শব্দের প্রাদেশিক বা আঞ্চলিক রূপ ‘কটা’; সং. কাষ্ঠ+বিড়াল = সংক্ষেপে কাষ্ঠ>কট্‌ঠ>কাঠ (বর্ণ বিপর্যয়ে)>কঠা>কটা (বিশিষ্টার্থে)]  

কটরা

কটরা [ kaṭarā ] বি. কাঁসার বাটি। [হি. কটোরা]।

কটরমটর

কটরমটর [ kaṭara-maṭara ] অব্য. বি. শুকনো শক্ত জিনিস চিবানোর শব্দ (কটরমটর করে ছোলা খাওয়া)। [ধ্বন্যা.]।

কটমটি

কটমটি–বি. নীরসতা, দুর্বোধ্যতা। [বাং. কট (সং. কঠিন) + মট (অনুকার শব্দ)।

কটমট

কটমট [ kaṭa-maṭa ] বিণ. ১. কঠিন (কটমট করে তাকানো); ২. নীরস; ৩. দুর্বোধ্য। কটমটি–বি. নীরসতা, দুর্বোধ্যতা। [বাং. কট (সং. কঠিন) + মট (অনুকার শব্দ)।

কটকিনা

কটকিনা, কটকেনা [ kaṭakinā, kaṭakēnā ] বি. ১. নিয়মের বাঁধাবাঁধি বা কড়াকড়ি (শর্ত নিয়ে ওরা কটকিনা করছে); ২. মেয়াদি ইজারা বা লিজ; ৩. প্রতিজ্ঞা (তার কটকিনা ভাঙা কঠিন)। [সং. কঠিন]।

কটকবালা

কটকবালা [ kaṭa-kabālā ] বি. শর্তযুক্ত দলিল। [বাং. কট২ + আ. কবালা]।