কনকনে

কনকনে–বিণ. অত্যন্ত কষ্টদায়ক, যন্ত্রণা বা অস্বস্তি জন্মায় এমন (কনকনে শীত, কনকনে হাওয়া)।

কনকনানো

কনকনানো–ক্রি. বি. কনকন করা (দাঁত কনকনাচ্ছে)।

কনকন

কনকন [ kana-kana ] বি. ১. তীব্র যন্ত্রণা (দাঁত কনকন করছে); ২. তীব্র ঠাণ্ডা বা শীত। কনকনানি–বি. কনকন করার অনুভূতি। কনকনানো–ক্রি. বি. কনকন করা (দাঁত কনকনাচ্ছে)। কনকনে–বিণ. অত্যন্ত কষ্টদায়ক, যন্ত্রণা বা অস্বস্তি জন্মায় এমন (কনকনে শীত, কনকনে হাওয়া)।

কনকাঞ্জলি

কনকাঞ্জলি–বি. হিন্দু বিবাহানুষ্ঠানে বা অন্য অনুষ্ঠানে মাঙ্গলিক সোনা দান।

কনকাচল

কনকাচল–বি. সুমেরু পর্বত; স্বর্ণময় পর্বত।

কনকরস

কনকরস–বি. হলুদ রঙের বিষাক্ত ধাতব পদার্থবিশেষ, হরিতাল।

কনকরঞ্জিত

কনকরঞ্জিত–বিণ. সোনার জলে গিল্টি করা হয়েছে এমন।