ক কনসার্ট কনসার্ট [ kana-sārṭa ] বি. (বিবিধ বাদ্যযন্ত্রের) ঐকতান; বাদ্যবৃন্দ, সমবেত যন্ত্রসংগীত। [ইং. concert]। কনসার্ট পার্টি–ঐকতানবাদকের দল।
ক কনভোকেশন কনভোকেশন [ kana-bhōkēśana ] বি. বিশ্ববিদ্যালয়ের বার্ষিক উপাধি বিতরণ সভা, সমাবর্তন উত্সব। [ই. convocation]।
ক কনডাকটর কনডাকটর [ kana-ḍākaṭara ] বি. ১. পরিচালক; ২. বাস ট্রাম প্রভৃতিতে ভাড়া আদায়কারী কর্মচারী। [ইং. conductor]।
ক কনট্রোল কনট্রোল [ kana-ṭrōla ] বি. অত্যাবশ্যকীয় দ্রব্যাদি নির্দিষ্ট মূল্যে সরবরাহের জন্য সরকারি ব্যবস্হা (কনট্রোলের চাল, কনট্রোলের দোকান)। [ইং. control]।
ক কনট্রাকটার কনট্রাকটার, কনট্রাকটর [ kana-ṭrākaṭāra, kana-ṭrākaṭara ] বি. যে ঠিকায় বা নির্ধারিত শর্তে কাজ করে; ঠিকাদার। [ইং. contractor]।
ক কনট্রাকটর কনট্রাকটর, কনট্রাকটার [ kana-ṭrākaṭara, kana-ṭrākaṭāra ] বি. যে ঠিকায় বা নির্ধারিত শর্তে কাজ করে; ঠিকাদার। [ইং. contractor]। কনট্রাকটরি, কনট্রাকটারি–বি. ঠিকা নিয়ে কাজ, ঠিকাদারি।