কপটাচারী

কপটাচারী (-রিন্)–বিণ. কপটাচার করে এমন। বিণ. স্ত্রী. কপটাচারিণী।

কপটচারী

কপটচারী (-রিন্)–বিণ. ছদ্মবেশী; ধূর্ত; প্রতারক।

কপট্য

কপট্য, কপটতা–বি. শঠতা, প্রতারণা, চাতুরী।

কপটতা

কপটতা, কপট্য–বি. শঠতা, প্রতারণা, চাতুরী।

কপট

কপট [ kapaṭa ] বিণ. ১. কৃত্রিম (কপট স্নেহ); ২. ছদ্ম (কপট বেশ); ৩. শঠ, প্রতারক, ভণ্ড (কপট বন্ধু)। (প্রা. বাং.) বি. ছল, প্রতারণা, শঠতা, চাতুরী (‘কলিঙ্গে কপট করি রাখ নিজ দাস’: ক. ক.)। [সং. √ কপ্ + অট]। কপটতা, কপট্য–বি. শঠতা, প্রতারণা, চাতুরী। কপটচারী (-রিন্)–বিণ. ছদ্মবেশী; ধূর্ত; প্রতারক। কপটপটু–বিণ. কপট আচরণে দক্ষ। কপটপ্রবন্ধ–বি. ছলনা, প্রবঞ্চনা। কপটাচার, কপটাচরণ–বি. ছলনা। কপটাচারী (-রিন্)–বিণ. কপটাচার করে এমন। বিণ. স্ত্রী. কপটাচারিণী। কপটী (-টিন্)–বিণ. প্রবঞ্চক, ঠক। বিণ. (স্ত্রী.) কপটিনী।

কপচানো

কপচানো [ kapacānō ] ক্রি. বি. ১. পাখির বুলি আওড়ানো; ২. পাণ্ডিত্য জাহির করার জন্য মামুলি বা শেখা কথা বলা (বুলি কপচানো); ৩. বকবক করা; ৪. ছাঁটা (চুল কপচানো)। [বাং. √ কপ্চা]।