কপর্দী

কপর্দী [ kapardī ] (-র্দিন্) বি. শিব। [সং. কর্পদ + ইন্]। কপর্দিনী–বি. (স্ত্রী.) পার্বতী।

কর্পদক

কর্পদক [ karpadaka ] বি. ১. শিবের জটা; ২. কড়ি। [সং. কর্পদ + ক (স্বার্থে)]। কর্পদকহীন–বিণ. নিঃস্ব। কর্পদকহীনতা–বি. নিঃস্বতা; দারিদ্র।

কর্পদ

কর্পদ [ karpada ] বি. ১. শিবের জটা; ২. কড়ি। [সং. ক +√ পৃ + দ]।

কপনি

কপনি [ kapani ] বি. কৌপীন, ল্যাঙট। [সং. কৌপীন]।

কপটী

কপটী (-টিন্)–বিণ. প্রবঞ্চক, ঠক। বিণ. (স্ত্রী.) কপটিনী।