কবরী

কবরী [ kabarī ] বি. ১. খোঁপা; ২. বেণী; ৩. নারীর কেশবিন্যাস। [সং. ক (=মস্তক) + √ বৃ + অ + ঈ]। কবরীভূষণ–বি. খোঁপার গয়না।

কবর

কবর [ kabara ] বি. সমাধি, মুসলমানদের গোর (কবরস্হান)। [আ. ক’ব্র্]।

কবয়ী

কবয়ী [ kabaẏī ] বি. কইমাছ। [সং. ক (=জল) + √ বয়্ + ইন্]।

কবন্ধ

কবন্ধ [ kabandha ] বি. ১. স্কন্ধকাটা, মস্তকহীন ব্যক্তি বা প্রাণী; ২. মস্তকহীন দেহধারী ভূতবিশেষ; ৩. রাহু। [সং. ক. (=মস্তক) + √ বন্ধ্ + অ]।

কব্জি

কব্জি, কবজি [ kabji, kabaji ] বি. মণিবন্ধ, পুরোবাহু ও করতলের সন্ধিস্হল, wrist (কবজিতে ঘড়ি বাঁধা)। [আ. কব্জা + বাং. ই]

কবজি

কবজি, কব্জি [ kabaji, kabji ] বি. মণিবন্ধ, পুরোবাহু ও করতলের সন্ধিস্হল, wrist (কবজিতে ঘড়ি বাঁধা)। [আ. কব্জা + বাং. ই] কবজিঘড়ি–বি. হাতঘড়ি, wrist-watch.

কবজা করা

কবজা করা–ক্রি. বি. আয়ত্তে আনা বা অধিকার করা (লোকটাকে কিছুতেই কবজা করতে পারছি না, অঙ্কটাকে কবজা করা যাচ্ছে না)।

কব্জা

কব্জা, কবজা [ kabjā, kabajā ] বি. ১. কপাটযোজক ধাতুর পাত; কোনো দুটি পরস্পরসংলগ্ন অংশ সহজে ভাঁজ করার জন্য সংযোজক কল, hinge; ২. (আল.) অবাঞ্ছিত প্রভাব। [আ. ক’ব্জ্]।