কবালা

কবালা, কোবালা [ kabālā, kōbālā ] বি. বিক্রয়পত্র, জমি ইত্যাদি বিক্রয়ের দলিল। [আ. ক’বালা]।

কবাটি

কবাটি, কবাট [ kabāṭi, kabāṭa ] যথাক্রমে কপাটি ও কপাট -র রূপভেদ।

কবাট

কবাট, কবাটি [ kabāṭa, kabāṭi ] যথাক্রমে কপাট ও কপাটি -র রূপভেদ।

কবহু

কবহু, কবহুঁ [ kabahu, kabahun̐ ] অব্য. ক্রি-বিণ. (ব্রজ.) কখনো।

কবলানো

কবলানো–বিণ. কবুল বা স্বীকার করা হয়েছে এমন; ঘুষরূপে দিতে চাওয়া হয়েছে এমন। বি. কবুল; স্বীকার; অঙ্গীকার।

কবলা

কবলা [ kabalā ] (উচ্চা. কব্লা) ক্রি. ১. কবুল করা বা স্বীকার করা; ২. (সাধারণত ঘুষ হিসাবে দিতে চাওয়া (চোরটা কনস্টেবলকে পাঁচ টাকা কবলাচ্ছে)। [আ. ক’বুল + বাং. আ]। কবলানো–বিণ. কবুল বা স্বীকার করা হয়েছে এমন; ঘুষরূপে দিতে চাওয়া হয়েছে এমন। বি. কবুল; স্বীকার; অঙ্গীকার।

কবলীকৃত

কবলীকৃত, কবলিত–বিণ. ১. গ্রাস করা বা জবরদখল করা হয়েছে এমন; ২. ভক্ষিত।

কবল

কবল [ kabala ] বি. ১. গ্রাস; একগাল (এক কবল ভাত); ২. কুলকুচো (মুখে জল নিয়ে কবল করা); ৩. অধিকার; জবরদখল (শক্ত একটা লোকের কবলে পড়েছে)। [সং. ক (=শরীর) + √ বল্ + অ]। কবলধারণ–বি. কুলকুচা, gargle. কবলিত, কবলীকৃত–বিণ. ১. গ্রাস করা বা জবরদখল করা হয়েছে এমন; ২. ভক্ষিত।

ক-বর্গ

ক-বর্গ [ ka-barga ] বি. ক খ গ ঘ ঙ -এই পাঁচটি বর্ণ যে বর্গভুক্ত।