কমলাক্ষ

কমলাক্ষ–কমললোচন, পদ্মের মতো চক্ষু।

কমললোচন

কমললোচন–বি. পদ্মের মতো চক্ষু। বিণ. পদ্মের মতো চক্ষুবিশিষ্ট।

কমলযোনি

কমলযোনি–বি. বিষ্ণুর নাভিপদ্ম থেকে যার জন্ম বা উত্পত্তি, ব্রহ্মা।

কমলআঁখি

কমলআঁখি–বি. ১. পদ্মের মতো সুন্দর চক্ষু; ২. পদ্মের মতো চক্ষুবিশিষ্ট ব্যক্তি।

কমরেড

কমরেড [ kamarēḍa ] বি. ১. বন্ধু; সহযোগী; ২. আন্দোলনের বা সংগ্রামের সাথি। [স্পে. comrada > ইং. comrade]।

কম্‌বখ্‌তি

কম্‌বখ্‌তি, কমবক্তা–বি. ভাগ্যহীনতা। স্ত্রী. ভাগ্যহীনা; অভাগিনী (‘দু-বেটি কমবক্তি’ দীন.)।

কমবক্তা

কমবক্তা, কম্‌বখ্‌তি–বি. ভাগ্যহীনতা। স্ত্রী. ভাগ্যহীনা; অভাগিনী (‘দু-বেটি কমবক্তি’ দীন.)।