কমি

কমি [ kami ] বি. কমতি, অল্পতা, হ্রাস। [ফা. কম্ + বাং. ই]। কমিবেশি–বি. হ্রাস-বৃদ্ধি, তারতম্য (বয়সের কমিবেশি)।

কমানো

কমানো–ক্রি. কমিয়ে দেওয়া, কম করা; খাটো করা।

কমা

কমা১ [ kamā ] বি. বিরামচিহ্নবিশেষ, পাদচ্ছেদ (, )। [ইং. comma]। কমা২ [ kamā ] ক্রি. হ্রাস পাওয়া, কমে যাওয়া (জ্বর কমেছে)। [বাং. √ কম্ + আ]। কমানো–ক্রি. কমিয়ে দেওয়া, কম করা; খাটো করা। বিণ. হ্রস্বীকৃত।  বি. হ্রস্বীকরণ। কমা৩ [ kamā ] (আঞ্চ.) বিণ. নিকৃষ্ট, খারাপ, উত্কৃষ্ট নয় এমন (পয়সা খরচ করে কমা জিনিস নেব কেন?)। [ফা. কম্ + বাং. আ]।

কমলেকামিনী

কমলেকামিনী [ kamalē-kāminī ] বি. দুর্গার রূপবিশেষ; সাগরোত্থিতা ও কমলাসনা দেবী চণ্ডী (কবিকঙ্কণ মুকুন্দরাম কর্তৃক বর্ণিত)। [সং. কমলে (আসীনা) কামিনী]।

কমলিনী

কমলিনী [ kamalinī ] বি. ১. পদ্মিনী; ২. শ্রীরাধিকা, রাইকমলিনী; ৩. পদ্মসমূহ; পদ্মের ঝাড়। [সং. কমল + ইন্ (দেশ বা সমূহ অর্থে) + ঈ]।

কমলাগুঁড়ি

কমলাগুঁড়ি [ kamalā-gun̐ḍi ] বি. বস্ত্ররঞ্জনের কাজে ব্যবহৃত কাম্পিল্ল ফলের লাল গুঁড়ো। [সং. কাম্পিল্ল + বাং. গুঁড়ি]।

কমলাকর

কমলাকর [ kamalākara ] বি. পদ্মবহুল জলাশয়; সরোবর। [সং. কমল + আকর]।

কমলা

কমলা১ [ kamalā ] বি. ১. লক্ষ্মীদেবী; ২. দশমহাবিদ্যার অন্যতমা। [সং. √ কম্ + অল্ + অ + স্ত্রী. আ]। কমলাপতি–বি. বিষ্ণু। কমলা১ [ kamalā ] বি. ১. লেবুবিশেষ, লেবুজাতীয় অম্লমধুর ফলবিশেষ; ২. কমলালেবুর বর্ণের অনুরূপ বর্ণ; ৩. পাণ্ডুরোগ, jaundice. [তু. প্রাকৃ. কঁঅলা]।