কর্তৃপদ

কর্তৃপদ [ kartṛ-pada ] বি. (ব্যাক.) বাক্যে ক্রিয়ার সম্পাদনকর্তা, বাক্যের কর্তা, nominative. [সং. কর্তৃ + পদ]।

কর্তৃবর্গ

কর্তৃবর্গ, কর্তৃপক্ষ [ kartṛ-barga, kartṛ-pakṣa ] বি. কার্যসম্পাদকগণ, কর্মাধিকারিগণ; পরিচালকবৃন্দ; শাসকবর্গ। [সং. কর্তৃ + পক্ষ, বর্গ]।

কর্তৃপক্ষ

কর্তৃপক্ষ, কর্তৃবর্গ [ kartṛ-pakṣa, kartṛ-barga ] বি. কার্যসম্পাদকগণ, কর্মাধিকারিগণ; পরিচালকবৃন্দ; শাসকবর্গ। [সং. কর্তৃ + পক্ষ, বর্গ]।

কর্তৃকারক

কর্তৃকারক [ kartṛ-kāraka ] বি. (ব্যাক.) ক্রিয়ার সঙ্গে অন্বিত কর্তৃপদ, nominative case. [সং. কর্তৃ + কারক]।

কর্তৃক

কর্তৃক [ kartṛka ] অব্য. কর্তৃত্বে, দ্বারা (লেখক কর্তৃক স্বীকৃত)। [সং. কর্তৃ + ক]।

কর্তুকাম

কর্তুকাম [ kartu-kāma ] বিণ. করতে ইচ্ছুক, চিকীর্ষু; করতে উদ্যত। [সং. কর্তুম্ + কাম]।

কর্তিত

কর্তিত [ kartita ] বিণ. কাটা বা ছেদন করা হয়েছে এমন, ছেদিত, ছিন্ন। [সং. √ কত্ + ত]।

কর্তৃত্ব

কর্তৃত্ব–বি. কর্তার ভাব পদ বা অধিকার; প্রভুত্ব, আধিপত্য।

কর্তাভজা

কর্তাভজা–বি. ১. আউলচাঁদ কর্তৃক প্রবর্তিত বৈষ্ণব ধর্মসম্প্রদায়বিশেষ; ২. (ব্যঙ্গে) ক্ষমতাবান ব্যক্তির স্তাবক বা মোসাহেব।

কর্ত্রী

কর্ত্রী [ kartrī ] বিণ. বি. (স্ত্রী.) ১. কর্মসম্পাদনকারিণী; ২. প্রণেত্রী; লেখিকা; ৩. গৃহিণী; ৪. প্রভুপত্নী; ৫. অধ্যক্ষা।