কর্বূর

কর্বূর, কর্বুর [ karbūra, karbura ] বি. ১. রাক্ষস; ২. পাপ। ☐ বিণ. নানা বর্ণযুক্ত; চিত্রবিচিত্র। [সং. √ কর্ + উর বিকল্পে ঊ]।

কর্বুর

কর্বুর, কর্বূর [ karbura, karbūra ] বি. ১. রাক্ষস; ২. পাপ। ☐ বিণ. নানা বর্ণযুক্ত; চিত্রবিচিত্র। [সং. √ কর্ + উর বিকল্পে ঊ]। কর্বুরপতি–বি. রাক্ষসদের রাজা, রাবণ। কর্বুরিত–বিণ. নানা বর্ণে রঞ্জিত।

কর্পূর

কর্পূর [ karpūra ] বি. গাছবিশেষের চোলাই-করা নির্যাস, সাদারঙের উদ্বায়ী গন্ধদ্রব্যবিশেষ। [সং. √ কৃপ্ + ঊর, তু. আ. কাফুর]। কর্পূররস–বি. পারদ।

কর্নিক

কর্নিক [ karnika ] বি. চুন-বালি-সিমেণ্টের প্রলেপ লাগাবার জন্য রাজমিস্ত্রিদের যন্ত্রবিশেষ, trowel. [দেশি]।

কর্দম

কর্দম [ kardama ] বি. ১. কাদা, পাঁক; ২. কলুষ, পাপ। [সং. √ কর্দ্ + অম + ক]। কর্দমাক্ত–বিণ. কাদা-মাখা, পঙ্কিল।

কর্তৃবাচ্য

কর্তৃবাচ্য [ kartṛ-bācya ] বি. (ব্যাক.) যে বাচ্যে ক্রিয়ার কার্য সম্পূর্ণ কর্তৃনিষ্ঠ বা কর্তার অধীন হয়, active voice. [সং. কর্তৃ + বাচ্য]।