কলরোল

কলরোল, কলরব–বি. ১. কলকল শব্দ; ২. সমবেত বহু লোকের মিশ্রিত অস্পষ্ট শব্দ, কোলাহল।

কলরব

কলরব, কলরোল–বি. ১. কলকল শব্দ; ২. সমবেত বহু লোকের মিশ্রিত অস্পষ্ট শব্দ, কোলাহল।

কলনাদিনী

কলনাদিনী–বি. (স্ত্রী.) কলনাদ, মধুর ধ্বনি।

কলতান

কলতান [ kalatāna ] বি. মধুর ধ্বনি (যমুনার কলতান, পাখির কলতান)।

কলকল্লোলিনী

কলকল্লোলিনী–বিণ. (স্ত্রী.) (সাধারণত নদী সম্বন্ধে) মধুর ধ্বনিযুক্ত তরঙ্গ যার (কলকল্লোলিনী যমুনা)।

কলকলানো

কলকলানো–ক্রি. বি. মধুর অস্ফুট ধ্বনি করা; কাকলিধ্বনি করা।

কলকল

কলকল–বি. ১. মধুর অস্ফুট ধ্বনি; ২. অবিরাম জলপ্রবাহের বা জলনির্গমনের শব্দ; ৩. পাখির কলরব; ৪. কোলাহল।

কলকণ্ঠী

কলকণ্ঠী–বি. (স্ত্রী.) মধুর কণ্ঠবিশিষ্টা।