কলকা

কলকা [ kalakā ] (উচ্চা. কল্কা) বি. বস্ত্রাদিতে মোরগফুলের মতো বা পাতার মতো নকশাবিশেষ। (কলকা পাড়ের শাড়ি)। [হি. কলগা; তু. তুর. কলগী]। কলকাদার–বিণ. কলকাযুক্ত। কলকাপেড়ে–বিণ. কলকাদার পাড়যুক্ত।

কলহাস্য

কলহাস্য, কলহাস–বি. মধুর অস্পষ্ট হাসির শব্দ; মধুর অস্পষ্ট হাসি।

কলহাস

কলহাস, কলহাস্য–বি. মধুর অস্পষ্ট হাসির শব্দ; মধুর অস্পষ্ট হাসি।

কলহংসী

কলহংসী–বি. (স্ত্রী.) কলহংস; ১. রাজহাঁস; ২. বালিহাঁস।

কলহংস

কলহংস–বি. ১. রাজহাঁস; ২. বালিহাঁস। বি. (স্ত্রী.) কলহংসী।

কলস্বনা

কলস্বনা–বিণ. (স্ত্রী.) অস্পষ্ট শব্দকারিণী (কলস্বনা নদী)।

কলস্বর

কলস্বর, কলস্বন–বি. ১. অস্পষ্ট শব্দ; ২. উচ্চ স্বর, তারস্বর। ☐ বিণ. ওইরকম শব্দকারী।

কলস্বন

কলস্বন, কলস্বর–বি. ১. অস্পষ্ট শব্দ; ২. উচ্চ স্বর, তারস্বর। ☐ বিণ. ওইরকম শব্দকারী।