কলমচি

কলমচি [ kalamaci ] বি. ১. লিপিকর, scribe; ২. শ্রুতিলেখক, শুনে শুনে যে লেখে। [ফা. কলম্চী]।

কলমের খোঁচা

কলমের খোঁচা–বি. অন্যের অনিষ্ট বা বিরক্তি জন্মাতে পারে এমন লেখা।

কলমবাজি

কলমবাজি–বি. লেখকের বৃত্তি বা কাজ; লিপিকুশলতা; লেখালেখি; কলমের যুদ্ধ।

কলমপেশা

কলমপেশা–বি. কেরানিগিরি; মসিজীবীর বৃত্তি।

কলমি

কলমি১ [ kalami ] বি. শাকবিশেষ। [সং. কলম্বী]।  কলমি২ [ kalami ] বিণ. কলমের লম্বা কাচ বা স্ফটিকের ফলকের আকৃতিবিশিষ্ট (কলমি শোরা)।

কলম করা

কলম করা–ক্রি. বি. নতুন গাছ জন্মাবার জন্য বড় গাছের ডাল কেটে নিয়ে তাই দিয়ে গাছ উত্পাদন করা।

কলম

কলম১ [ kalama ] বি. ১. কোনো গাছ থেকে কেটে-নেওয়া কচি ডাল যা থেকে অন্য গাছ হয়; ২. কোনো গাছের কচি ডাল যা অন্য গাছের সঙ্গে জুড়ে নতুন গাছ উত্পাদন করা হয়। [আ. ক’লম্]। কলম করা–ক্রি. বি. নতুন গাছ জন্মাবার জন্য বড় গাছের ডাল কেটে নিয়ে তাই দিয়ে গাছ উত্পাদন করা। কলম২ [ kalama ] বি. পল-কাটা কাচ বা স্ফটিকের লম্বা ফলক বা খণ্ড (ঝড়ের কলম)। [আ. ক’ল্ম্]। কলমি–বিণ. কলমের লম্বা কাচ বা স্ফটিকের ফলকের আকৃতিবিশিষ্ট (কলমি শোরা)। কলম৩ [ kalama ] বি. সংবাদপত্র, বই ইত্যাদির প্রতি পৃষ্ঠায় মুদ্রিত লেখার আড়াআড়ি ভাগ, স্তম্ভ। [ইং. column]। কলম৪ [ kalama ] বি....

কলভ

কলভ [ kalabha ] বি. হাতির শাবক, হাতির বাচ্চা। [সং. কর + √ ভা + অ। র > ল]।