কলহ [ kalaha ] বি. ঝগড়া, বিবাদ। [সং. কল + √ হন্ + অ]। কলহপরায়ণ–বিণ. ঝগড়াটে, কারণে অকারণে ঝগড়া করে এমন। কলহান্তরিতা–বি. যে নায়িকা প্রত্যাখ্যাত নায়কের সঙ্গে বিচ্ছেদের জন্য পরে মনস্তাপ ভোগ করে।
কলমা১ [ kalamā ] বি. ইসলাম ধর্মের মূল বাক্য বা ইষ্টমন্ত্র। [আ. কল্মহ্]। কলমা পড়া–ক্রি. বি. ইসলাম ধর্ম গ্রহণের স্বীকারোক্তিসহ প্রাথমিক কর্তব্য পালন করা। কলমা২ [ kalamā ] বি. (প্রধানত) পশ্চিমবঙ্গে উত্পন্ন চালবিশেষ। [দেশি]।