কসরত

কসরত, (বর্জি.) কসরত্ [ kasarata, kasarat ] বি. ১. ব্যায়ামের কৌশল; ২. কায়দা, কৌশল (দড়ির উপর নানা কসরত দেখাল)। [আ. কস্রত্]।

কসম

কসম [ kasama ] বি. শপথ, দিব্যি (কসম খেয়ে বলছি, আমি এ কাজ করিনি)। [আ. কসম্]। কসম খাওয়া–ক্রি. বি. শপথ করা, দিব্যি গালা।

কসবী

কসবী (বর্জি.), কসবি  [ kasabī, kasabi ] বি. (স্ত্রী.) বেশ্যা, গণিকা। [আ. কস্ব]।

কসবি

কসবি, (বর্জি.) কসবী [ kasabi, (barji.) kasabī ] বি. (স্ত্রী.) বেশ্যা, গণিকা। [আ. কস্ব]।

কসবা

কসবা [ kasabā ] বি. ১. গ্রামের চেয়ে বড় কিন্তু শহরের চেয়ে ছোট বসতি; সমৃদ্ধ গ্রাম; ২. গণ্ডগ্রাম। [আ. কস্বাহ্]।

কষ্টেসৃষ্টে

কষ্টেসৃষ্টে [ kaṣṭē-sṛṣṭē ] ক্রি-বিণ. কায়ক্লেশে, বহুকষ্টে; কোনোক্রমে (‘কষ্টেসৃষ্টে দিন চলে যায়’: সু. বা.)। [সং. কষ্ট + বাং. এ + বাং. সৃষ্ট (সহচর শব্দ) + বাং. এ]।

কষ্টিপাথর

কষ্টিপাথর–বি. সোনা পরীক্ষা করার জন্য ব্যবহৃত কালো মসৃণ পাথর।

কষ্টি

কষ্টি [ kaṣṭi ] বি. ১. পরীক্ষণ; যাচাই করা; ২. যে কালো মসৃণ পাথরে ঘষে সোনা পরীক্ষা করা হয়, নিকষ (কষ্টিপাথর)। [সং. √ কষ্ + তি; তু. হি. কসৌটী]। কষ্টিপাথর–বি. সোনা পরীক্ষা করার জন্য ব্যবহৃত কালো মসৃণ পাথর।