ক কোস্তাকুস্তি কোস্তাকুস্তি, কস্তাকস্তি [ kōstā-kusti, kastā-kasti ] বি. ১. ধস্তাধস্তি; ২. কুস্তি। [বাং. কুস্তি + কুস্তি < হিং. কুস্তমকুস্তা]।
ক কস্তাকস্তি কস্তাকস্তি, কোস্তাকুস্তি [ kastā-kasti, kōstā-kusti ] বি. ১. ধস্তাধস্তি; ২. কুস্তি। [বাং. কুস্তি + কুস্তি < হিং. কুস্তমকুস্তা]।
ক কস্তা কস্তা [ kastā ] বিণ. টকটকে লাল, ঘোর লাল রঙের। [সং. কষায়িত?]। কস্তাপেড়ে–বিণ. চওড়া লাল পাড়যুক্ত (কস্তা-পেড়ে শাড়ি)।
ক কসুর কসুর [ kasura ] বি. ১. দোষ, ত্রুটি; অপরাধ (আমার কসুর ক্ষমা করুন); ২. ন্যূনতা; অপূর্ণতা (ভদ্রতার কসুর নেই); ৩. অবহেলা (আদর-যত্নের কোনো কসুর করা হয়নি)। [আ. ক’সূর]।
ক কসাই কসাই [ kasāi ] বি. ১. পশুহননকারী মাংসবিক্রেতা, যে পশু হত্যা করে তার মাংস বিক্রয় করে; ২. (আল.) অতি নির্মম ব্যক্তি। [আ. কসাঈ]। কসাইখানা–বি. পশুহত্যার স্হান; পশুর মাংসের দোকান। কসাইগিরি–বি. কসাইয়ের ব্যাবসা; হৃদয়হীন আচরণ।
ক কসরত্ কসরত্ (বর্জি.), কসরত [ kasarat, kasarata ] বি. ১. ব্যায়ামের কৌশল; ২. কায়দা, কৌশল (দড়ির উপর নানা কসরত দেখাল)। [আ. কস্রত্]।