কাঁচ্চা

কাঁচ্চা [ kān̐ccā ] বি. এক ছটাকের চার ভাগের এক ভাগ। [দেশি]।

কাঁচুয়া

কাঁচুয়া [ kān̐cuẏā ] বি. স্ত্রীলোকের স্তনাবরণ; কাঁচুলি। [সং. কঞ্চুক]।

কাঁচুমাচু

কাঁচুমাচু [ kān̐cu-mācu ] বিণ. জড়সড়; ভয়ে বা লজ্জায় আড়ষ্ট (কাঁচুমাচু হয়ে কথাগুলো বলল)। [দেশি]।

কাঁচী

কাঁচী (বর্জি.), কাঁচি৩ [ kān̐cī, kān̐ci ] বিণ. কম; কম ওজনের (কাঁচি সের); ঠাসবোনা (কাঁচি ধুতি)। [বাং. কাঁচা + ই]।

কাঁচি

কাঁচি১ [ kān̐ci ] বি. দুটি ফলাযুক্ত কর্তনযন্ত্র কঁচ কঁচ শব্দ হয়। [তুব. কইন্চি]। কাঁচি২ [ kān̐ci ] বি. ১. গুঞ্জা, কুঁচ; ২. মোটা সুতোর ঘন বুনটযুক্ত কাপড়বিশেষ; ৩. চন্দ্রহার, কোমরের অলংকারবিশেষ, কাঞ্চি। [সং. কাঞ্চী]। কাঁচি৩, (বর্জি.) কাঁচী [ kān̐ci, kān̐cī ] বিণ. কম; কম ওজনের (কাঁচি সের); ঠাসবোনা (কাঁচি ধুতি)। [বাং. কাঁচা + ই]।

কাঁচা নাড়ি

কাঁচা নাড়ি–সদ্যপ্রসূতা নারীর দুর্বল হজমের অবস্হা, সদ্যপ্রসূতার হজমের দুর্বলতা।

কাঁচা-মিঠা

কাঁচা-মিঠা, কাঁচা-মিঠে–বিণ. কাঁচা অবস্হাতেও মিষ্টি স্বাদের এমন (কাঁচা-মিঠে আম)।