ক কাঁটা দিয়ে কাঁটা তোলা কাঁটা দিয়ে কাঁটা তোলা–ক্রি. বি. এক দুষ্টের বিরুদ্ধে অন্য এক দুষ্টকে লেলিয়ে দিয়ে উভয়েরই বিনাশ করা।
ক কাঁটায় কাঁটায় কাঁটায় কাঁটায়–ক্রি-বিণ. ঠিক ঠিক, সময়ের এতটুকু ব্যতিক্রম না করে (কাঁটায় কাঁটায় কাজ করা)।
ক কাঁটাতারের বেড়া কাঁটাতারের বেড়া–বি. কাঁটার মতো সূক্ষ্মাগ্র লোহার শলাকাযুক্ত বাঁকানো তারের বেষ্টনী, barbed wire.
ক কাঁটাঝাঁপ কাঁটাঝাঁপ–বি. চড়কের সময় বাঁশের ভারার উপর থেকে মাটিতে খাড়াভাবে বিছানো লোহার কাঁটার উপর ঝাঁপ দেওয়া।
ক কাঁটা ছুরি কাঁটা ছুরি, কাঁটা চামচ–বি. ইয়োরোপীয় প্রথায় ভোজনের জন্য কাঁটা অর্থাত্ fork এবং চামচ বা ছুরি।
ক কাঁটা চামচ কাঁটা চামচ, কাঁটা ছুরি–বি. ইয়োরোপীয় প্রথায় ভোজনের জন্য কাঁটা অর্থাত্ fork এবং চামচ বা ছুরি।