কাহা

কাহা, কাঁহা [ kāhā, kām̐hā ] অব্য. ক্রি-বিণ. কোথায়, কোথা। [সং. কুত্র]।

কাঁসি

কাঁসি [ kām̐si ] বি. ১. কাঁসার তৈরি কিনারা-উঁচু থালা বা ডিশ; ২. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ। [সং. কাঁসা + ই]।

কাঁসারি

কাঁসারি–বি. কাঁসার দ্রব্যনির্মাতা ও তার ব্যাপারি (ব্যক্তি বা জাতি)।

কাঁসা

কাঁসা [ kām̐sā ] বি. মিশ্র ধাতুবিশেষ, রাং ও তামার মিশ্রণে তৈরি ধাতু। [সং.কাংস্য]। কাঁসারি–বি. কাঁসার দ্রব্যনির্মাতা ও তার ব্যাপারি (ব্যক্তি বা জাতি)।

কাঁসর

কাঁসর [ kām̐sara ] বি. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ, কাঁসি। [বাং. কাঁসা + র]।

কাঁপানো

কাঁপানো–ক্রি. কম্পিত করানো; নড়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে (ময়দান-কাঁপানো খেলোয়াড়)।

কাঁপা

কাঁপা [ kām̐pā ] ক্রি. কম্পিত হওয়া, থরথর করা। ☐ বি. কম্প, কম্পন। [সং. √ কম্প্]। কাঁপানো–ক্রি. কম্পিত করানো; নড়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে (ময়দান-কাঁপানো খেলোয়াড়)।

কাঁপয়ে

কাঁপয়ে, কাঁপই [ kām̐paẏē, kām̐pi ] ক্রি. (ব্রজ.) কাঁপে। [কাঁপা দ্র]।

কাঁপই

কাঁপই, কাঁপয়ে [ kām̐pi, kām̐paẏē ] ক্রি. (ব্রজ.) কাঁপে। [কাঁপা দ্র]।

কাঁপুনি

কাঁপুনি, কাঁপ, কাঁপন [ kām̐puni, kām̐pa, kām̐pana ] বি. ১. কম্পন; কেঁপে ওঠা; ২. স্পন্দন। [সং. কম্প]।