কাকপুচ্ছ

কাকপুচ্ছ–বি. কাকের মতো পুচ্ছবিশিষ্ট পাখি অর্থাত্ কোকিল।

কাকপদ

কাকপদ–বি. ১. উদ্ধার চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন (‘ ‘); ২. লেখার মধ্যে পরিত্যক্ত বা শূন্য স্হান বোঝাবার চিহ্নবিশেষ (* * *); ৩. ভুলক্রমে পরিত্যক্ত অক্ষরাদির স্হানসূচক চিহ্নবিশেষ (>), caret.

কাকপক্ষ

কাকপক্ষ–বি. দুই কানের পাশে লম্বিত কেশগুচ্ছ; কানপাটা; জুলফি।

কাকতালীয়

কাকতালীয়–বিণ. (ন্যায়.) পরস্পর সম্বন্ধহীন অথচ অকস্মাত্ একসঙ্গে সংঘটিত (দেখে মনে হয় যেন পরস্পর কার্যকারণ সম্বন্ধযুক্ত)।

কাকনিদ্রা

কাকনিদ্রা, কাকতন্দ্রা–বি. কাকের ঘুমের মতো অতি সতর্ক ও পাতলা ঘুম; কপটনিদ্রা।

কাকতন্দ্রা

কাকতন্দ্রা, কাকনিদ্রা–বি. কাকের ঘুমের মতো অতি সতর্ক ও পাতলা ঘুম; কপটনিদ্রা।

কাকচক্ষু

কাকচক্ষু–বিণ. কাকের চক্ষুর মতো স্বচ্ছ।

কাক

কাক১–কর্ক-এর প্রাদে. রূপ। কাক২ [ kāka ] বি. ১. বায়স, কর্ভুম (corvus) গোষ্ঠীভুক্ত বড় কালো পাখিবিশেষ; ২. এক কড়ার চার ভাগের এক ভাগ। [সং. √ কৈ (শব্দ করা) + ক]। স্ত্রী. কাকী। কাকচক্ষু–বিণ. কাকের চক্ষুর মতো স্বচ্ছ। কাকজ্যোত্স্না–বি. অস্বচ্ছ, অল্প জ্যোত্স্না। কাকতন্দ্রা, কাকনিদ্রা–বি. কাকের ঘুমের মতো অতি সতর্ক ও পাতলা ঘুম; কপটনিদ্রা। কাকতালীয়–বিণ. (ন্যায়.) পরস্পর সম্বন্ধহীন অথচ অকস্মাত্ একসঙ্গে সংঘটিত (দেখে মনে হয় যেন পরস্পর কার্যকারণ সম্বন্ধযুক্ত)। কাকপক্ষ–বি. দুই কানের পাশে লম্বিত কেশগুচ্ছ; কানপাটা; জুলফি। কাকপদ–বি. ১. উদ্ধার চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন (‘ ‘); ২. লেখার মধ্যে পরিত্যক্ত বা শূন্য স্হান বোঝাবার চিহ্নবিশেষ (* * *); ৩. ভুলক্রমে পরিত্যক্ত অক্ষরাদির স্হানসূচক...

কাহাতক

কাহাতক, কাঁহাতক–ক্রি-বিণ. কোন পর্যন্ত, কতদূর বা কতক্ষণ পর্যন্ত।