কাতান বেনারসি

কাতান বেনারসি [ kātāna bēnārasi ] বি. বেনারসি শাড়িবিশেষ। [দেশি কাতান + বাং. বেনারস + ই]।

কাতান

কাতান [ kātāna ] বি. কর্তনকারী অস্ত্র, দা, কাটারি। [পো. catane; তু. সং. কর্তনী; তু. হি. কত্তান]।

কাতা

কাতা [ kātā ] বি. ১. নারকেল-ছোবড়ার দড়ি (কাতা দিয়ে বাঁধা); ২. নাপিতের বাক্স। [প্রাকৃ. কট্টঅ > বাং. কাটা > কাতা]।

কাত্লা

কাত্লা, কাতলা২, কাতল [ kātlā, kātalā, kātala ] বি. রুই মাছের মতো আকৃতিবিশিষ্ট বড় আঁশযুক্ত মাছবিশেষ, যার দেহের অনুপাতে মাথা বড় হয়। [দেশি]।

কাতল

কাতল, কাত্লা, কাতলা২ [ kātala, kātlā, kātalā ] বি. রুই মাছের মতো আকৃতিবিশিষ্ট বড় আঁশযুক্ত মাছবিশেষ, যার দেহের অনুপাতে মাথা বড় হয়। [দেশি]।

কাতলা

কাতলা১ [ kātalā ] বি. করাত দিয়ে চেরাই করা কাঠের চিরের মুখে যে কাঠের টুকরো গুঁজে দেওয়া হয়, wedge; কাজলা। [দেশি]। কাতলা২, কাতল, কাত্লা [ kātalā, kātala, kātlā ] বি. রুই মাছের মতো আকৃতিবিশিষ্ট বড় আঁশযুক্ত মাছবিশেষ, যার দেহের অনুপাতে মাথা বড় হয়। [দেশি]।

কাতরানি

কাতরানি–বি. কাতরতা; যন্ত্রণা প্রকাশ অথবা যন্ত্রণা প্রকাশের ধ্বনি; ছটফটানি; আর্তনাদ।

কাতরানো

কাতরানো–ক্রি. বি. কাতর হওয়া, কাতরতা প্রকাশ করা।

কাতরা

কাতরা১–(স্ত্রী) কাতর। কাতরা২–ক্রি. কাতরতা বা যন্ত্রণা প্রকাশ করা, ছটফট করা; আর্তনাদ করা। কাতরানো–ক্রি. বি. কাতর হওয়া, কাতরতা প্রকাশ করা। কাতরানি–বি. কাতরতা; যন্ত্রণা প্রকাশ অথবা যন্ত্রণা প্রকাশের ধ্বনি; ছটফটানি; আর্তনাদ। কাতরোক্তি–বি. কাতরতাপূর্ণ বাক্য।