কাদম্বা

কাদম্বা–বি. (স্ত্রী.) কলহংসী (‘কাদম্বা যেমতি মধুস্বরা’: মধু); কদমফুলের গাছ।

কাদম্ব

কাদম্ব [ kādamba ] বিণ. কদম্বসম্বন্ধীয়। ☐ বি. ১. কদম্বসমূহ; ২. কদম্বগাছ; ৩. কদম্বফুল; ৪. বাণ, তির (‘উড়িল কাদম্বকুল’: মধু); ৫. বালিহাঁস; ৬. কালো পাখাযুক্ত কলহংস। [সং.কদম্ব + অ]। কাদম্বা–বি. (স্ত্রী.) কলহংসী (‘কাদম্বা যেমতি মধুস্বরা’: মধু); কদমফুলের গাছ।

কাথিক

কাথিক [ kāthika ] বিণ. বাকপটু, কথায় দক্ষ। [সং. কথা + ইক]।

কাত্যায়নী

কাত্যায়নী [ kātyāẏanī ] বি. দুর্গাদেবী (সর্বাগ্রে কাত্যায়ন মুনি এঁর উপাসনা করেন বলে এই নাম)। [সং. কাত্যায়ন + ঈ]।

কাত্যায়ন

কাত্যায়ন [ kātyāẏana ] বি. ১. প্রখ্যাত মুনিবিশেষ; ২. পাণিনি-ব্যাকরণের বার্তিক প্রণেতা। [সং. কাত্য + আয়ন]।

কাতুরি

কাতুরি [ kāturi ] বি. ধাতুর পাত কাটার অস্ত্রবিশেষ; কাতি। [সং. কর্তরী]।

কাতুকুতু

কাতুকুতু [ kātu-kutu ] বি. হাসাবার জন্য গায়ের বিশেষ বিশেষ স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে সুড়সুড়ি। [সং. কুতুকুতুক]।

কাতি

কাতি [ kāti ] বি. শাঁখ কাটার অস্ত্র, শাঁখের করাত। [সং. কর্তরী]।

কিতার

কিতার, কাতার [ kātāra, kitāra ] বি. ১. শ্রেণি, পঙ্ক্তি (‘দুই দুই কিতারে কিতারে’: বিষ্ণু); ২. বড় দল (কাতারে কাতারে লোক)। [আ. ক’তার, কিতার]।

কাতার

কাতার, কিতার [ kātāra, kitāra ] বি. ১. শ্রেণি, পঙ্ক্তি (‘দুই দুই কিতারে কিতারে’: বিষ্ণু); ২. বড় দল (কাতারে কাতারে লোক)। [আ. ক’তার, কিতার]।