সেরকে

সেরকে ক্রি-বিণ. সের-পিছু, প্রতি সেরে।

সেরকিয়া

সেরকিয়া বি. (গণি.) সেরের হিসাব-তালিকা।

সের

সের [ sēra ] বি. (বর্ত. অপ্র.) ওজনের মাপবিশেষ (1 সের = 1/8 মন =1 কিলোগ্রাম থেকে প্রায় 1 1/2 ছটাক কম)। সেরকিয়া বি. (গণি.) সেরের হিসাব-তালিকা। সেরকে ক্রি-বিণ. সের-পিছু, প্রতি সেরে। সেরসেরা, সেরসেরি বিণ. (সংখ্যাবাচক শব্দের পর) সের-পরিমিত (আড়াই-সেরি বাটখারা)।

সেয়ানা

সেয়ান, সেয়ানা [ sēẏāna, sēẏānā ] বিণ. 1 চালাক (বেজায় সেয়ানা), চতুর; 2 সজ্ঞান, সচেতন (সেয়ানা পাগল); 3 সাবালক, বয়ঃপ্রাপ্ত (সেয়ানা ছেলে)। [< সং. সজ্ঞান]।

সেয়ান

সেয়ান, সেয়ানা [ sēẏāna, sēẏānā ] বিণ. 1 চালাক (বেজায় সেয়ানা), চতুর; 2 সজ্ঞান, সচেতন (সেয়ানা পাগল); 3 সাবালক, বয়ঃপ্রাপ্ত (সেয়ানা ছেলে)। [< সং. সজ্ঞান]। সেয়ানে সেয়ানে কোলাকুলি — দুই শঠের মধ্যে খিক সদ্ভাবের আড়ালে শত্রুতা; তুল্য প্রতিযোগিতা।

সেয়াই

সেয়াই [ sēẏāi ] বি. লিখবার কালি। [ফা. সিআহী]।

সেমিকোলন

সেমিকোলন [ sēmi-kōlana ] বি. রচনাদির যতি-চিহ্নবিশেষ (;)। [ইং. semi-colon]।

সিমুই

সেমই, সেমাই, সিমুই [ sēmi, sēmāi, simui ] বি. ময়দা দিয়ে প্রস্তুত চুষি পিঠে বা সুতোর মতো সরু খাদ্যবিশেষ। [হি. সিমাই]।

সেমাই

সেমই, সেমাই, সিমুই [ sēmi, sēmāi, simui ] বি. ময়দা দিয়ে প্রস্তুত চুষি পিঠে বা সুতোর মতো সরু খাদ্যবিশেষ। [হি. সিমাই]।