সেলাখানা

সেলাখানা [ sēlā-khānā ] বি. অস্ত্রাগার। [আ. সিল্হ্ + ফা. খান্হ্]।

সেলাই

সেলাই [ sēlāi ] বি. 1 সীবন, সুচ-সুতোর দ্বারা জোড়া দেওয়া; 2 সেলাইয়ের জোড় (সেলাই খোলা)। [তু. হি. সেলাই]।

সেলসিয়াস

সেলসিয়াস [ sēla-siẏāsa ] বি. তাপের পরিমাণসূচক একক। [সুইডিশ বিজ্ঞানী Celsius এর নাম থেকে]।

সেরেস্তা

সেরেস্তা [ sērēstā ] বি. কার্যালয়, দফতর, অফিস। [ফা. সিরিস্তা]। সেরেস্তাদার বি. সেরেস্তার প্রধান কেরানি।

সেরেফ

সেরেফ [ sērēpha ] বিণ. 1 কেবল, শুধু (সেরেফ চা, সেরেফ ফাঁকিবাজি); 2 একদম। [আ. সির্ফ্]।

সেরা

সেরা [ sērā ] বিণ. শ্রেষ্ঠ, সর্বোত্কৃষ্ট (সেরা মাল, সেরা ছেলে)। [ফা. সর্]।

সেরকশ

সেরকশ [ sēra-kaśa ] বিণ. একগুঁয়ে, বেয়াড়া (‘সাক্ষী বড় সেরকশ’: ব. চ.)। [আ. সর্কশ্]।

সেরসেরি

সেরসেরা, সেরসেরি বিণ. (সংখ্যাবাচক শব্দের পর) সের-পরিমিত (আড়াই-সেরি বাটখারা)।

সেরসেরা

সেরসেরা, সেরসেরি বিণ. (সংখ্যাবাচক শব্দের পর) সের-পরিমিত (আড়াই-সেরি বাটখারা)।