সংরুদ্ধ

সংরুদ্ধ [ saṃruddha ] বিণ. 1 নিরুদ্ধ, অবরুদ্ধ (সংরুদ্ধ গতি); 2 প্রতিবন্ধ। [সং. সম্ + রুদ্ধ]।

সংরাগ

সংরাগ [ saṃrāga ] বি. 1 তীব্র প্রেম বা অনুরাগ; 2 আসক্তি। [সং. সম্ + √ রন্জ্ + অ]।

সংরক্ষিত

সংরক্ষিত বিণ. কারও জন্য বা কোনো বিশেষ উদ্দেশ্যে বা বিশেষপ্রকারে সংরক্ষণ করা হয়েছে এমন; সম্যক রক্ষিত বা পালিত।

সংরক্ষা

সংরক্ষণ, সংরক্ষা [ saṃrakṣaṇa, saṃrakṣā ] বি. 1 সম্যক রক্ষা (মন্দির সংরক্ষণ, স্মৃতিসংরক্ষণ); 2 কারও জন্য বা কোনো বিশেষ উদ্দেশ্যে পৃথকভাবে রক্ষণ (আসনসংরক্ষণ); reser vation ; 3 ক্ষয় পচন ইত্যাদি নিবারণের জন্য বিশেষপ্রকারে রক্ষণ, preservation ; 4 তত্ত্বাবধান ও রক্ষণ। [সং. সম্ + রক্ষণ, রক্ষা]। সংরক্ষণশীল দ্র রক্ষণশীল। সংরক্ষক বিণ. বি. সংরক্ষণকারী। সংরক্ষিত বিণ. কারও জন্য বা কোনো বিশেষ উদ্দেশ্যে বা বিশেষপ্রকারে সংরক্ষণ করা হয়েছে এমন; সম্যক রক্ষিত বা পালিত।

সংরক্ষণ

সংরোগ

সংরোগ বি. সংরক্ত । সংরক্ত [ saṃrakta ] বিণ. 1 অনুরাগরঞ্জিত; 2 কামার্ত (‘সমাপ্ত সংরক্ত রাত্রি’: সু. দ.)। [সং. সম্ + √ রন্জ্ + ত]।

সংরক্ত

সংরক্ত [ saṃrakta ] বিণ. 1 অনুরাগরঞ্জিত; 2 কামার্ত (‘সমাপ্ত সংরক্ত রাত্রি’: সু. দ.)। [সং. সম্ + √ রন্জ্ + ত]। বি. সংরোগ।

সংযোজিত

সংযোজিত বিণ. 1 সংযুক্ত করা হয়েছে এমন, সম্মেলিত, একত্রীকৃত; 2 যুক্ত।