সংশপ্তক

সংশপ্তক [ saṃśaptaka ] বি. ‘যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যু’ এই শপথকারী সৈন্য; মহাভারতে নারায়ণী সেনা। [সং. সংশপ্ত (=শপথ) + ণিচ্ (নামধাতু) + অক]।

সংলেপ

সংলেপ [ saṃlēpa ] বি. সংলিপ্ত অবস্হা, সংলিপ্ততা। [সং. সম্ + লেপ 2]।

সংলিপ্ততা

সংলিপ্ততা বি. সংলিপ্ত । সংলিপ্ত [ saṃlipta ] বিণ. 1 সম্যক লিপ্ত বা জড়িত; 2 সংযুক্ত (নানা ব্যাপারে সংলিপ্ত থাকা)। [সং. সম্ + লিপ্ত]।

সংলিপ্ত

সংলিপ্ত [ saṃlipta ] বিণ. 1 সম্যক লিপ্ত বা জড়িত; 2 সংযুক্ত (নানা ব্যাপারে সংলিপ্ত থাকা)। [সং. সম্ + লিপ্ত]। বি. সংলিপ্ততা।

সংলাপ

সংলাপ [ saṃlāpa ] বি. 1 আলাপ; 2 নাটকের চরিত্রাবলির পরস্পর কথোপকথন, dialogue. [সং. সম্ + √ লপ্ + অ]।

সংলগ্নতা

সংলগ্নতা বি.সংলগ্ন । সংলগ্ন [ saṃlagna ] বিণ. সংযুক্ত, লাগানো আছে এমন, লাগাও (বাড়িগুলি গায়ে গায়ে সংলগ্ন)। [সং. সম্ + লগ্ন]।

সংলগ্ন

সংলগ্ন [ saṃlagna ] বিণ. সংযুক্ত, লাগানো আছে এমন, লাগাও (বাড়িগুলি গায়ে গায়ে সংলগ্ন)। [সং. সম্ + লগ্ন]। বি.সংলগ্নতা। সংলগ্নীকরণ বি. সংযুক্ত করা।

সংরোহ

সংরোহ [ saṃrōha ] বি. উত্পত্তি, উদ্ভব। [সং. সম্ + √ রুহ্ + অ]।

সংরোধ

সংরোধ ন বি. সংরোধ, প্রতিরোধ; প্রতিরোধ বা সংরোধ করা।