সন্দর্ভ

সন্দর্ভ [ sandarbha ] বি. 1 রচনা, প্রবন্ধ, নিবন্ধ; 2 গ্রন্হ; 3 সংগ্রহ (রচনাসন্দর্ভ)। [সং. সম্ + √ দৃভ্ + অ]।

সন্দংশী

সন্দংশ, সন্দংশিকা, সন্দংশী [ sandaṃśa, sandaṃśikā, sandaṃśī ] বি. (যা সম্যক দংশন করে এই অর্থে) সাঁড়াশি, চিমটে, জাঁতি ইত্যাদি যন্ত্র। [সং. সম্ + √ দন্শ্ + অ, ক + আ, ঈ]।

সন্দংশিকা

সন্দংশ, সন্দংশিকা, সন্দংশী [ sandaṃśa, sandaṃśikā, sandaṃśī ] বি. (যা সম্যক দংশন করে এই অর্থে) সাঁড়াশি, চিমটে, জাঁতি ইত্যাদি যন্ত্র। [সং. সম্ + √ দন্শ্ + অ, ক + আ, ঈ]।

সন্দংশ

সন্দংশ, সন্দংশিকা, সন্দংশী [ sandaṃśa, sandaṃśikā, sandaṃśī ] বি. (যা সম্যক দংশন করে এই অর্থে) সাঁড়াশি, চিমটে, জাঁতি ইত্যাদি যন্ত্র। [সং. সম্ + √ দন্শ্ + অ, ক + আ, ঈ]।

সন্ত্রাসিত

সন্ত্রাসিত বিণ. সন্ত্রাসযুক্ত, সন্ত্রস্ত, অতিশয় ভীত।

সন্ত্রাসবাদী

সন্ত্রাসবাদী (-দিন্) বিণ. বি. যে সন্ত্রাসবাদে আস্হাশীল বা তদনুযায়ী কাজ করে, terrorist.

সন্ত্রাসবাদ

সন্ত্রাসবাদ বি. রাজনীতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য পীড়ন; হত্যা প্রভৃতি হিংসাত্মক ও ত্রাসজনক কর্ম অবলম্বন করা উচিত-এই মত, terrorism.

সন্ত্রাস

সন্ত্রাস [ santrāsa ] বি. অতিশয় ত্রাস বা ভয়ের পরিবেশ (দেশে সন্ত্রাস সৃষ্টি)। [সং. সম্ + ত্রাস]। সন্ত্রাসবাদ বি. রাজনীতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য পীড়ন; হত্যা প্রভৃতি হিংসাত্মক ও ত্রাসজনক কর্ম অবলম্বন করা উচিত-এই মত, terrorism. সন্ত্রাসবাদী (-দিন্) বিণ. বি. যে সন্ত্রাসবাদে আস্হাশীল বা তদনুযায়ী কাজ করে, terrorist. সন্ত্রাসিত বিণ. সন্ত্রাসযুক্ত, সন্ত্রস্ত, অতিশয় ভীত।

সন্ত্রস্তা

সন্ত্রস্তা স্ত্রী.সন্ত্রস্ত । সন্ত্রস্ত [ santrasta ] বিণ. সন্ত্রাসযুক্ত, অত্যন্ত ভীত; ভয়ে ব্যাকুল (সন্ত্রস্ত প্রাণ)। [সং. সম্ + এস্ত]।

সন্ত্রস্ত

সন্ত্রস্ত [ santrasta ] বিণ. সন্ত্রাসযুক্ত, অত্যন্ত ভীত; ভয়ে ব্যাকুল (সন্ত্রস্ত প্রাণ)। [সং. সম্ + এস্ত]। স্ত্রী. সন্ত্রস্তা।