সন্দেশ

সন্দেশ [ sandēśa ] বি. 1 সংবাদ, বার্তা; 2 আদেশ; 3 (বাং.) ছানা দিয়ে তৈরি শুকনো মিঠাইবিশেষ। [সং. সম্ + √ দিশ্ + অ]। সন্দেশবহ বি. দূত, সংবাদ-বহনকারী।

সন্দীপ্ত

সন্দীপিত, সন্দীপ্ত বিণ. 1 প্রজ্বলিত (সন্দীপ্ত অগ্নি); 2 উত্সাহিত।

সন্দীপিত

সন্দীপিত, সন্দীপ্ত বিণ. 1 প্রজ্বলিত (সন্দীপ্ত অগ্নি); 2 উত্সাহিত।

সন্দীপক

সন্দীপক বিণ. উত্তেজক বা প্রেরণাদায়ক।

সন্দীপন

সন্দীপন [ sandīpana ] বিণ. 1 প্রজ্বালন; 2 উত্সাহিত করা। ☐ বিণ. 1 প্রজ্বালক; 2 উত্সাহক। [সং. সম্ + দীপন]। সন্দীপক বিণ. উত্তেজক বা প্রেরণাদায়ক। সন্দীপিত, সন্দীপ্ত বিণ. 1 প্রজ্বলিত (সন্দীপ্ত অগ্নি); 2 উত্সাহিত।

সন্দিহান

সন্দিহান [ sandihāna ] বিণ. সন্দেহ করছে এমন, সন্দেহযুক্ত (সন্দিহান হওয়া)। [সং. সম্ + √ দিহ্ + আন]।

সন্দিগ্ধতা

সন্দিগ্ধতা বি. সন্দিগ্ধ। সন্দিগ্ধ [ sandigdha ] বিণ. 1 সন্দেহযুক্ত (সন্দিগ্ধ মন); 2 অনিশ্চয় (সন্দিগ্ধ বিষয়)। [সং. সম্ + √ দিহ্ + ত]।

সন্দিগ্ধ

সন্দিগ্ধ [ sandigdha ] বিণ. 1 সন্দেহযুক্ত (সন্দিগ্ধ মন); 2 অনিশ্চয় (সন্দিগ্ধ বিষয়)। [সং. সম্ + √ দিহ্ + ত]। বি. সন্দিগ্ধতা।

সন্দষ্ট

সন্দষ্ট [ sandaṣṭa ] বিণ. 1 সম্যক দষ্ট, সজোরে বা দৃঢ়ভাবে কামড়ানো হয়েছে এমন; 2 সংলগ্ন। [সং. সম্ + দষ্ট]।

সন্দর্শন

সন্দর্শন [ sandarśana ] বি. 1 সম্যক দর্শন বা অবলোকন; 2 সাক্ষাত্ (রাজসন্দর্শনে যাওয়া, দেবসন্দর্শন)। [সং. সম্ + দর্শন]।