সন্ন্যাসী

সন্ন্যাসী (-সিন্) বিণ. বি. সন্ন্যাস অবলম্বনকারী, সংসারত্যাগপূর্বক পরমেশ্বরে নিবেদিত প্রাণ। স্ত্রী. সন্ন্যাসিনী।

সন্ন্যাস

সন্ন্যাস [ sannyāsa ] বি. 1 সম্পূর্ণ বর্জন (কর্ম-সন্ন্যাস); 2 সংসারবাসনা ত্যাগ, সংসারত্যাগপূর্বক ঈশ্বরচিন্তায় জীবনযাপন ও ভিক্ষান্নে প্রাণধারণ; 3 হিন্দুশাস্ত্রানুযায়ী চতুরাশ্রমের অর্থাত্ জীবনের চার পর্যায়ের শেষটি; 4 রোগবিশেষ, apoplexy. [সং. সম্ + নি + √ অস্ + অ]। সন্ন্যাসী (-সিন্) বিণ. বি. সন্ন্যাস অবলম্বনকারী, সংসারত্যাগপূর্বক পরমেশ্বরে নিবেদিত প্রাণ। স্ত্রী. সন্ন্যাসিনী। অনের সন্ন্যাসীতে গাজন নষ্ট — কোনো কাজে বেশি লোক নিযুক্ত হলে কাজ নষ্ট হয়।

সন্ন্যস্ত

সন্ন্যস্ত [ sannyasta ] বিণ. 1 নিক্ষিপ্ত; 2 সমর্পিত; 3 পরিত্যক্ত। [সং. সম্ + ন্যস্ত]।

সন্নিহিত

সন্নিহিত [ sanni-hita ] বিণ. 1 নিকটবর্তী (পর্বতসন্নিহিত নদী); 2 সান্নিধ্যে অবস্হিত; 3 সম্যক স্হাপিত। [সং. সম্ + নিহিত]।

সন্নিয়োগ

সন্নিয়োগ [ sanni-ẏōga ] বি. 1 সম্যক বা বিধিমতে নিয়োগ; 2 আদেশ; 3 সংযোগ। [সং. সম্ + নিয়োগ]।

সন্নিভ

সন্নিভ [ sannibha ] বিণ. সদৃশ, তুল্য (তপ্তকাঞ্চসন্নিভ, সূর্যসন্নিভ)। [সং. সম্ + নি + √ ভা + অ]।

সন্নিবেশিত

সন্নিবেশিত বিণ. সন্নিবিষ্ট করা হয়েছে এমন; স্হাপিত।

সন্নিবেশ

সন্নিবেশ [ sanni-bēśa ] বি. 1 সংস্হাপন (সৈন্যসন্নিবেশ); 2 স্হিতি (ঘনসন্নিবেশ); 3 সংযোগ (গ্রহসন্নিবেশ); 4 ভিতরে প্রবেশ করানো; 5 বিন্যাস। [সং. সম্ + নিবেশ]। সন্নিবেশিত বিণ. সন্নিবিষ্ট করা হয়েছে এমন; স্হাপিত।

সন্নিবৃত্তি

সন্নিবর্তন, সন্নিবৃত্তি বি. 1 সম্পূর্ণ বিরতি; 2 প্রত্যাগমন।

সন্নিবর্তন

সন্নিবর্তন, সন্নিবৃত্তি বি. 1 সম্পূর্ণ বিরতি; 2 প্রত্যাগমন।