স

সপরিবার

সপরিবার [ sapari-bāra ] বিণ. ক্রি-বিণ. স্ত্রীপুত্রকন্যাদিসহ (দুর্ঘটনায় সপরিবার নিহত)। [সং. সহ + পরিবার]। সপরিবারে ক্রি-বিণ. পরিবারবর্গের সঙ্গে (সপরিবারে এলেন)।
স

সপত্নীক

সপত্নীক [ sapatnīka ] বিণ. ক্রি-বিণ. পত্নীসহ, সস্ত্রীক। তু. বিপত্নীক। [সং. সহ + পত্নী + ক]।
স

সপত্নী

সপত্নী [ sapatnī ] বি. সতিন, পতির অন্য পত্নী। [সং. সমান + পতি, ঈ]।
স

সপত্ন

সপত্ন [ sapatna ] বি. শত্রু। [সং. সপত্নী + অ(সপত্নীতুল্য এই অর্থে)]।
স

সপক্ষতা

সপক্ষতা বি. সপক্ষ। সপক্ষ2 [ sapakṣa2 ] বিণ. 1 একপক্ষাবলম্বী, একই পক্ষভুক্ত; 2 অনুকূলতা (আমার সপক্ষে বলবার কেউ নেই)। [সং. সমান + পক্ষ]।
স

সপক্ষ

সপক্ষ1 [ sapakṣa1 ] বিণ. পক্ষযুক্ত, ডানাওয়ালা। [সং. সহ + পক্ষ]। সপক্ষ2 [ sapakṣa2 ] বিণ. 1 একপক্ষাবলম্বী, একই পক্ষভুক্ত; 2 অনুকূলতা (আমার সপক্ষে বলবার কেউ নেই)। [সং. সমান + পক্ষ]। বি. সপক্ষতা।
স

সপ

সপ [ sapa ] বি. 1 বড়ো মাদুরবিশেষ; 2 (আঞ্চ.) মাদুর। [আ. সফ্]।
স

সন্মিত্র

সন্মিত্র [ sanmitra ] বি. সত্ বা অকপট মিত্র। [সং. সত্ + মিত্র]।
স

সন্মার্গ

সন্মার্গ [ sanmārga ] বি. সত্ পথ বা উপায়। [সং. সত্ + মার্গ]।
স

সন্ন্যাসিনী

সন্ন্যাসিনী স্ত্রী. সন্ন্যাসী । সন্ন্যাসী (-সিন্) বিণ. বি. সন্ন্যাস অবলম্বনকারী, সংসারত্যাগপূর্বক পরমেশ্বরে নিবেদিত প্রাণ।