স সিটকানো সিটকানো ক্রি. ঘৃণা অবজ্ঞা প্রভৃতি কারণে কুঞ্চিত বা সংকুচিত করা (নাক সিটকানো)। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
স সিটকা সিটকা [ siṭakā ] ক্রি. সিটকানো। [দেশি]। সিটকানো ক্রি. ঘৃণা অবজ্ঞা প্রভৃতি কারণে কুঞ্চিত বা সংকুচিত করা (নাক সিটকানো)। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
স সিঞ্চিতা সিঞ্চিতা বিণ. স্ত্রী. সিঞ্চিত । সিঞ্চিত বিণ. জল ছিটিয়ে ভেজানো হয়েছে এমন, সিঞ্চন করা হয়েছে এমন।
স সিঞ্চন সিঞ্চন [ siñcana ] (বাং. প্রয়োগ) বি. সেচন, জলাদি তরল পদার্থ ছিটিয়ে দেওয়া (‘অমৃতবারি সিঞ্চন কর’: রবীন্দ্র)। [সং. √ সিচ্ + বাং. আ]। সিঞ্চা ক্রি. (কাব্যে) সিঞ্চন করা। সিঞ্চিত বিণ. জল ছিটিয়ে ভেজানো হয়েছে এমন, সিঞ্চন করা হয়েছে এমন। বিণ. স্ত্রী. সিঞ্চিতা।