স সিতি সিতি [ siti ] বিণ. 1 শ্বেতবর্ণ; 2 কৃষ্ণবর্ণ বা নীলবর্ণ। [সং. √ সি + তি]। সিতিকণ্ঠ বি. 1 নীলকণ্ঠ, মহাদেব; 2 ময়ূর; 3 ডাকপাখি। সিতিমা (-মন্) বি. শুভ্রতা; 2 কৃষ্ণতা; 3 নীলিমা।
স সিত সিত [ sita ] বিণ. সাদা, শুল্ক (সিত পক্ষ)। [সং. √ সি (‘বন্ধনে চিত্ত বন্ধন বা আকর্ষণ করে) + ত]। সিতকণ্ঠ বি. ডাকপাখি। সিতকর বি. চন্দ্র। সিতপক্ষ বি. 1 শুক্লপক্ষ; 2 রাজহংস। সিতপুষ্প বি. 1 কাশফুল; 2 টগর। সিতাংশু বি. চন্দ্র।