সুকুমারী

সুকুমারী বিণ. সুকুমার -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. নবমল্লিকা।

সুকুমার

সুকুমার বিণ. অতি কোমল বা অল্পবয়স্ক, স্নিগ্ধ (সুকুমার সৌন্দর্য, সুকুমার মতি)।

সুকীর্তি

সুকীর্তি বিণ. অতিশয় যশস্বী; উত্তম যশের অধিকারী। ☐ বি. ব্যাপকভাবে প্রচারিত বা বিশেষ গৌরবসূচক যশ।

সুকল্পিত

সুকল্পিত বিণ. 1 বিশেষভাবে বা ভালোভাবে ভেবেচিন্তে রচিত বা স্হিরীকৃত (সুকল্পিত ফন্দি); 2 উত্তমরূপে কল্পিত।

সুকর্ম

সুকর্ম বি. 1 সত্কাজ; ভালো কাজ; 2 ধর্মকর্ম।

সুকণ্ঠ

সুকণ্ঠ বিণ. অনায়াসে করণীয় (দুস্কর ও সুকর কর্ম)।