সুকৌশলে

সুকৌশলে ক্রি-বিণ. চমত্কার কৌশলের দ্বারা।

সুকোমল

সুকোমল বিণ. 1 অতিশয় কোমল বা নরম; 2 অতি মধুর বা স্নিগ্ধ।

সুকেশিনী

সুকেশা, (বাং.) সুকেশিনী স্ত্রী. সুকেশ । সুকেশ বিণ. সুন্দর কেশযুক্ত।

সুকেশা

সুকেশা, (বাং.) সুকেশিনী স্ত্রী. সুকেশ । সুকেশ বিণ. সুন্দর কেশযুক্ত।

সুকেশ

সুকেশ বিণ. সুন্দর কেশযুক্ত। স্ত্রী. সুকেশা, (বাং.) সুকেশিনী।

সুকৃতী

সুকৃতী (-তিন্) সুকৃত্ এর অনুরূপ।

সুকৃতি

সুকৃতি বি. 1 সত্কর্ম (‘আজন্মের সঞ্চিত সুকৃতি’: সু. দ.); 2 পুণ্য; 3 ধর্মকর্ম; 4 মঙ্গল; 5 সৌভাগ্য।

সুকৃত্

সুকৃত্ (সুকৃৎ) বিণ. 1 ধর্মাচারী; ধার্মিক; 2 সত্কর্মের অনুষ্ঠাতা; 3 পুণ্যবান; 4 ভাগ্যবান।

সুকৃত

সুকৃত বিণ. 1 সুসম্পন্ন; 2 সুনির্মিত; 3 সুগঠিত; 4 সত্কর্মের অনুষ্ঠাতা। ☐ বি. সুকৃতি।