ষ

ষাঁড়

ষাঁড় [ ṣān̐ḍ় ] বি. ষণ্ড, বৃষ, পুরুষ গোরু। [প্রাকৃ. সংড < ষণ়্ড]। ষাঁড়ের গোবর বি. (ব্যঙ্গে) যে লোক কোনো কাজের নয়, অকর্মণ্য ব্যক্তি। গোকুলের ষাঁড় (ব্যঙ্গে) স্বেচ্ছাবিহারী বা উচ্ছৃঙ্খল লোক।
ষ

ষাঁড়ের গোবর

ষাঁড়ের গোবর বি. (ব্যঙ্গে) যে লোক কোনো কাজের নয়, অকর্মণ্য ব্যক্তি।
ষ

ষণ্মাস

ষণ্মাস [ śaṇmāsa ] বি. ছয় মাস। [সং. ষট্ + মাস]। বিণ. ষাণ্মাসিক।
ষ

ষাণ্মাসিক

ষাণ্মাসিক [ ṣāṇmāsika ] বিণ. ১. ছয়মাস অন্তর ঘটে বা প্রকাশিত হয় এমন (ষাণ্মাসিক পরীক্ষা, ষাণ্মাসিক পত্রিকা); ২. ছয় মাসে করণীয়। [সং. ষণ্মাস + ইক]।
ষ

ষত্ব

ষত্ব, ষত্ব-বিধান [ ṣatba, ṣatba-bidhāna ] বি. (ব্যাক.) ‘ষ’-এর ব্যবহারবিধি। [সং. ষ + ত্ব, + বিধান]।
ষ

ষত্ববিধান

ষত্ব, ষত্ব-বিধান [ ṣatba, ṣatba-bidhāna ] বি. (ব্যাক.) ‘ষ’-এর ব্যবহারবিধি। [সং. ষ + ত্ব, + বিধান]।
ষ

ষণ্ডামার্কা

ষণ্ডামার্কা [ ṣaṇḍā-mārkā ] বিণ. বলিষ্ঠ ও একগুঁয়ে প্রকৃতির; বলিষ্ঠ। [সং. ষণ্ড + বাং. আ + ইং. mark + বাং. আ]। তু. ষণ্ডামর্ক।
ষ

ষষ্ঠি

ষষ্ঠি [ ṣaṣṭhi ] বি. বিণ. ষাট সংখ্যা বা সংখ্যক, ৬। [সং. ষষ্ + তি]। ষষ্ঠিতম বিণ. ষাটের পূরক।