ষষ্ঠ

ষষ্ঠ [ ṣaṣṭha ] বিণ. ছয়ের পূরক, ছয় সংখ্যক (ষষ্ঠ অধ্যায়)। [সং. ষষ্ + থ]।

ষণ্ডা

ষণ্ডা [ ṣaṇḍā ] বিণ. ১. ষাঁড়ের মতো গোঁয়ার ও বলবান; ২. বলিষ্ঠ। [সং. ষণ্ড + বাং. আ]।

ষড়রিপু

ষড়রিপু, ষড়্-রিপু [ ṣaḍ়-ripu, ṣaḍ়-ripu ] বি. কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাত্সর্য-শরীরস্হ এই ছয় শত্রু। [সং. ষট্ + রিপু]। ষড়বর্গ বি. ষড়রিপু -র অনুরূপ।

ষড়শীতি

ষড়শীতি [ ṣaḍ়śīti ] বিণ. বি. ৮৬ সংখ্যা তার পূরক। [সং. ষট্ + অশীতি]। ষড়শীতিতম বিণ. ছিয়াশি সংখ্যার পূরক বা স্হানীয়।

ষড়শীতিতম

ষড়শীতিতম বিণ. ছিয়াশি সংখ্যার পূরক বা স্হানীয়।

ষড়ানন

ষড়ানন [ ṣaḍ়ānana ] বি. কার্তিকেয়। [সং. ষট্ + আনন]।

ষড়ৈশ্বর্য

ষড়ৈশ্বর্য [ ṣaḍ়aiśbarya ] বি. ভগবানের ঐশ্বর্যাদি ছয়প্রকার মহিমা। [সং. ষট্ + ঐশ্বর্য]।

ষণ্ড

ষণ্ড [ ṣaṇḍa ] বি. ১. ষাঁড়, বৃষ; ২. নপুংসক। [সং. √ সন্ + ড]।

ষণ্ডামর্ক

ষণ্ডামর্ক [ ṣaṇḍāmarka ] বি. ষণ্ড ও অমর্ক নামে শুক্রাচার্যের দুই বলিষ্ঠ ও একগুঁয়ে পুত্র; (গৌণার্থে) বলিষ্ঠ ও উগ্রপ্রকৃতি। [সং. ষণ্ড + অমর্ক]।