ষোড়শ

ষোড়শ [ ṣōḍ়śa ] (-শন্) বি. ১. ষোলো সংখ্যা, ১৬; ২. শ্রাদ্ধে ষোড়শপ্রকার বস্তু দান। ☐ বিণ. ষোলোসংখ্যক বা ষোলো সংখ্যার পূরক। [< সং. ষোড়শন্]। ষোড়শমাতৃকা বি. গৌরী পদ্মা শচী মেধা সাবিত্রী বিজয়া দেবসেনা জয়া স্বধা স্বাহা শান্তি পুষ্টি ধৃতি তুষ্টি কুলদেবতা আত্মদেবতা-এই ষোলোজন মাতৃকা বা উপদেবী। ষোড়শোপচার বি. আসন পাদ্য স্বাগত অর্ঘ্য আচমনীয় স্হানীয় বসন ভূষণ গন্ধ পুষ্প ধূপ দীপ মধুপর্ক তাম্বুল তর্পণ ও নতি-পূজার এই ষোলো প্রকার উপচার বা উপকরণ।

ষেট

ষেট, ষেটে [ ṣēṭa, ṣēṭē ] বি. ষষ্ঠীদেবী। [সং. ষষ্ঠী]। ষেটের বাছা বি. ষষ্ঠীদেবীর অনুগৃহীত শিশু। ষেটেরা বি. শিশুর জন্মের পর ষষ্ঠ রাত্রিতে অনুষ্ঠেয় ষষ্ঠী পূজাদি মাঙ্গলিক কর্ম।

ষষ্ঠী

ষষ্ঠী [ ṣaṣṭhī ] বিণ. (স্ত্রী.) ছয়ের স্হানীয়া (ষষ্ঠী তিথি)। ☐ বি. ১. সন্তানের রক্ষাকারিণী দেবীবিশেষ; ২. কৃত্তিকা; ৩. (ব্যাক.) সম্বন্ধপদের বিভক্তি; ৪. (জ্যোতিষ.) তিথিবিশেষ। [সং. ষষ্ঠ + ঈ]। ষষ্ঠী তৎপুরুষ বি. ষষ্ঠীবিভক্তিযুক্ত পদের সঙ্গে অন্য পদের সমাসের নাম, সম্বন্ধ তত্পুরুষ। ষষ্ঠীতলা বি. বারোয়ারি ষষ্ঠী পূজার স্হান। ষষ্ঠীপূজা বি. ষষ্ঠীদেবীর পূজা; জাতকের জন্মের ষষ্ঠ দিনে অনুষ্ঠেয় মঙ্গলকর্মবিশেষ। ষষ্ঠীবাটা বিণ. জামাইষষ্ঠীর তত্ত্ব। ষষ্ঠীবুড়ি বি. ষষ্ঠীদেবী। ষষ্ঠীর বাহন বি. বিড়াল। ষষ্ঠীর কৃপা বি. ১. ষষ্ঠীদেবীর দয়া; ২. সন্তানলাভ।

ষষ্ঠী তৎপুরুষ

ষষ্ঠী তৎপুরুষ বি. ষষ্ঠীবিভক্তিযুক্ত পদের সঙ্গে অন্য পদের সমাসের নাম, সম্বন্ধ তত্পুরুষ।

ষষ্ঠীতলা

ষষ্ঠীতলা বি. বারোয়ারি ষষ্ঠী পূজার স্হান।

ষষ্ঠীপূজা

ষষ্ঠীপূজা বি. ষষ্ঠীদেবীর পূজা; জাতকের জন্মের ষষ্ঠ দিনে অনুষ্ঠেয় মঙ্গলকর্মবিশেষ।