ষাঁড়া

ষাঁড়া [ ṣān̐ḍ়ā ] বিণ. ১. নপুংসক; ২. বন্ধ্যা; বাঁঝা। [সং. ষণ্ট]।

ষাঁড়াষাঁড়ি

ষাঁড়াষাঁড়ি [ ṣān̐ḍ়ā-ṣān̐ḍ়i ] বি. ষাঁড়ে ষাঁড়ে লড়াই। [বাং. ষাঁড় + আ + ষাঁড় + ই]। ষাঁড়াষাঁড়ির বান — প্রবল গর্জন ও জলোচ্ছ্বাসযুক্ত বান।

ষাট

ষাট১ [ ṣāṭa ] বি. বিণ. ৬ সংখ্যা বা সংখ্যক। [প্রাকৃ সট্ঠি, ষাঠি < সং. ষষ্ঠি]। ষাট২, ষাঠ [ ṣāṭa, ṣāṭha ] বি. পুত্রকন্যা বা কনিষ্ঠদের অমঙ্গল বা আঘাতজনিত কষ্ট নিবারণের জন্য ষষ্ঠীদেবীর নামোচ্চারণরূপ শব্দ। [সং. ষষ্ঠী-তু. ষেট]।

ষাণ্মাতুর

ষাণ্মাতুর [ ṣāṇmātura ] বি. কৃত্তিকা, দুর্গা ইত্যাদি ছয় মাতার সন্তান, কার্তিক। [সং. ষণ্মাতৃ + অ]।

ষেটে

ষেট, ষেটে [ ṣēṭa, ṣēṭē ] বি. ষষ্ঠীদেবী। [সং. ষষ্ঠী]। ষেটের বাছা বি. ষষ্ঠীদেবীর অনুগৃহীত শিশু। ষেটেরা বি. শিশুর জন্মের পর ষষ্ঠ রাত্রিতে অনুষ্ঠেয় ষষ্ঠী পূজাদি মাঙ্গলিক কর্ম।

ষেটেরা

ষেটেরা বি. শিশুর জন্মের পর ষষ্ঠ রাত্রিতে অনুষ্ঠেয় ষষ্ঠী পূজাদি মাঙ্গলিক কর্ম।