শীল

শীল [ śīla ] বি. 1 স্বভাব, চরিত্র, আচার-আচরণ, রীতিনীতি (কুলশীল); 2 কৌলীন্য, মর্ষাদা (শীল-মান); 3 সত্ স্বভাব (শীলযুক্ত)। ☐ বিণ. (বহুব্রীহি সমাসে উত্তরপদে) স্বভাববিশিষ্ট; নিরত; উন্মুখ (দানশীল, উন্নয়নশীল, বিকাশশীল)। [সং. √ শীল্ + অ]। বি. শীলতা (দানশীলতা, উন্নয়নশীলতা)। পৃথক শব্দ হিসাবে শীলতা স্বল্পব্যবহৃত।

শীর্ণতা

শীর্ণতা বি. শীর্ণ [ śīrṇa ] বিণ. কৃশ, রোগা, ক্ষীণ (শীর্ণ দেহ, শীর্ণ দুটি হাত; শীর্ণচন্দ্র)। [সং. √ শৃ + ত]।

শীর্ণা

শীর্ণা স্ত্রী. শীর্ণ [ śīrṇa ] বিণ. কৃশ, রোগা, ক্ষীণ (শীর্ণ দেহ, শীর্ণ দুটি হাত; শীর্ণচন্দ্র)। [সং. √ শৃ + ত]।

শীর্ণ

শীর্ণ [ śīrṇa ] বিণ. কৃশ, রোগা, ক্ষীণ (শীর্ণ দেহ, শীর্ণ দুটি হাত; শীর্ণচন্দ্র)। [সং. √ শৃ + ত]। স্ত্রী. শীর্ণা। বি. শীর্ণতা।

শীতলাতলা

শীতলাখোলা, শীতলাতলা বি. বারোয়ারি শীতলাপূজার স্হান।

শীতলাখোলা

শীতলাখোলা, শীতলাতলা বি. বারোয়ারি শীতলাপূজার স্হান।

শীতলা

শীতলা [ śītalā ] বি. বসন্তরোগের অধিষ্ঠাত্রী দেবী। ☐ বিণ. শীতযুক্তা (শীতলা ধরিত্রী)। [সং. শীতল + আ]। শীতলাখোলা, শীতলাতলা বি. বারোয়ারি শীতলাপূজার স্হান।

শীতলপাটি

শীতলপাটি বি. ঠাণ্ডা মসৃণ এবং সেইজন্য আরামদায়ক মাদুরবিশেষ।

শীতলতা

শীতলতা বি. শীতল [ śītala ] বিণ. 1 ঠাণ্ডা, হিমযুক্ত (শীতল জল, শীতল বায়ু); 2 শান্তিপ্রাপ্ত, উদ্বেগরহিত, উত্তেজনাহীন, তৃপ্ত (‘তৃষিত এ প্রাণ করবি শীতল’ র. সে.); 3 ঠাণ্ডা ও বাসি (শীতলষষ্ঠী)। ☐ বি. (বাং.) গৃহস্হের শান্তিকামনায় দেবতাকে প্রদেয় সায়ংকালীন ভোগ (দেবীর শীতল)। [সং. শীত + ল]।

শীতল

শীতল [ śītala ] বিণ. 1 ঠাণ্ডা, হিমযুক্ত (শীতল জল, শীতল বায়ু); 2 শান্তিপ্রাপ্ত, উদ্বেগরহিত, উত্তেজনাহীন, তৃপ্ত (‘তৃষিত এ প্রাণ করবি শীতল’ র. সে.); 3 ঠাণ্ডা ও বাসি (শীতলষষ্ঠী)। ☐ বি. (বাং.) গৃহস্হের শান্তিকামনায় দেবতাকে প্রদেয় সায়ংকালীন ভোগ (দেবীর শীতল)। [সং. শীত + ল]। বি. শীতলতা। শীতলপাটি বি. ঠাণ্ডা মসৃণ এবং সেইজন্য আরামদায়ক মাদুরবিশেষ।