শ শুকোনো শুকানো, শুকোনো ক্রি. বি. 1 শুষ্ক করা বা হওয়া; 2 শীর্ণ হওয়া (ছেলেটা দিন দিন শুকিয়ে যাচ্ছে); 3 (ক্ষতাদি সম্পর্কে) আরোগ্য হওয়া (ঘা শুকানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে।
শ শুকানো শুকানো, শুকোনো ক্রি. বি. 1 শুষ্ক করা বা হওয়া; 2 শীর্ণ হওয়া (ছেলেটা দিন দিন শুকিয়ে যাচ্ছে); 3 (ক্ষতাদি সম্পর্কে) আরোগ্য হওয়া (ঘা শুকানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে।
শ শুকতারা শুকতারা বি. সূর্যোদয়ের পূর্বে পূর্বাকাশে এবং সূর্যাস্তের পর পশ্চিমাকাশে যে জ্যোতিষ্ক দীপ্তি পায়, শুক্রগ্রহ।
শ শুক শুক1 [ śuka1 ] বি. 1 টিয়াপাখি; 2 রূপকথায় বর্ণিত পাখিবিশেষ (শুকশারি); ময়নাপাখি। [সং. √ শুভ্ + ক]। শুক2 [ śuka2 ] বি. শুক্র, শুক্রগ্রহ। [সং. শুক]। শুকতারা বি. সূর্যোদয়ের পূর্বে পূর্বাকাশে এবং সূর্যাস্তের পর পশ্চিমাকাশে যে জ্যোতিষ্ক দীপ্তি পায়, শুক্রগ্রহ।
শ শুঁয়ো শুঁয়া, (কথ্য) শুঁয়ো [ śum̐ẏā, (kathya) śum̐ẏō ] বি. অতি সূক্ষ্ম লোমের মতো পদার্থ বা অঙ্গবিশেষ, শুক (যবের শুঁয়া)। [সং. শুঙ্গ]। শুঁয়াপোকা বি. শুয়াঁযুক্ত কীটবিশেষ, শূককীট, প্রজাপতির প্রথম রূপ।
শ শুঁড়ি শুঁড়ি1 [ śun̐ḍ়i1 ] বিণ. শুঁড়ের মতো লম্বা ও সরু (শুঁড়ি পথ)। [বাং. শুঁড় + ই]। শুঁড়ি2 [ śun̐ḍ়i2 ] বি. মদ্য বিক্রেতা, শৌণ্ডিক; হিন্দু সম্প্রদায়বিশেষ। [সং. শৌণ্ডিক]। শুঁড়ির সাক্ষী মাতাল (আল.) অসত্ ব্যক্তি কেবল অসত্ ব্যক্তিকেই সমর্থন করে।
শ শোঁকা শুঁকা, শোঁকা [ śun̐kā, śōn̐kā ] ক্রি. ঘ্রাণ নেওয়া, গন্ধ নেওয়া (গন্ধ শুঁকছে)। ☐ বি. উক্ত অর্থে। [সং. √ শিঙঘ্ + বাং. আ]। শুঁকানো ক্রি. বি. ঘ্রাণ বা গন্ধ নেওয়ানো। ☐ বিণ. উক্ত অর্থে।