শ্যামা
শ্যামা1 [ śyāmā1 ] বি. ক্ষুদ্র বন্য ধানবিশেষ। [সং. শ্যামক]। শ্যামা2 [ śyāmā2 ] বি. 1 শীতকালে সুখোষ্ণ গ্রীষ্মকালে সুখশীতলা তপ্তকাঞ্চনবর্ণা সুন্দরী যুবতী; 2 কৃষ্ণবর্ণা স্ত্রী; 3 কালিকাদেবী (শ্যামাপূজা); 4 দোয়েলজাতীয় লেজঝোলা পাখিবিশেষ; 5 যমুনা নদী; 6 প্রিয়ঙ্গুলতা। শ্যামাপোকা বি. সবুজ পোকাবিশেষ, দেওয়ালি পোকা। শ্যামালতা বি. প্রিয়ঙ্গুলতা।
শ্যামালিমা
শ্যামলতা, শ্যামলত্ব, শ্যামালিমা (-মন্) বি. শ্যামল, (প্রা. কা.) শ্যামর [ śyāmala, (prā. kā.) śyāmara ] বিণ. শ্যামবর্ণযুক্ত (শ্যামল বনানী)। [সং. শ্যাম + ল]।