শ্রদ্ধা

শ্রদ্ধা [ śraddhā ] বি. 1 সম্মান, ভক্তি (গুরুজনকে শ্রদ্ধা করা); 2 দৃঢ়প্রত্যয়, আস্হা, বিশ্বাস (কবিরাজিতে তাঁর মোটেই শ্রদ্ধা নেই); 3 নিষ্ঠা (শ্রদ্ধাহীন পূজা); 4 স্পৃহা, রুচি (আহারে শ্রদ্ধা নেই)। [সং. শ্রত্ √ ধা + অ + আ]। শ্রদ্ধান্বিত, শ্রদ্ধাবান, শ্রদ্ধালু বিণ. শ্রদ্ধাযুক্ত (শ্রদ্ধান্বিত দৃষ্টি)। শ্রদ্ধাভাজন, শ্রদ্ধাস্পদ বিণ. শ্রদ্ধার পাত্র (‘শ্রদ্ধাভাজন সত্যি যে জন তারেই মানুষ শ্রদ্ধা দেবে’: স. দ.)। শ্রদ্ধাভাজনেষু, শ্রদ্ধাস্পদেষু শ্রদ্ধাভাজন ব্যক্তিকে পত্র লেখায় সম্বোধন বিশেষ। শ্রদ্ধেয় বিণ. শ্রদ্ধার যোগ্য, সমাদরণীয়। স্ত্রী. শ্রদ্ধেয়া।

শ্যেনদৃষ্টি

শ্যেনচক্ষু, (বর্জি.) শ্যেনচক্ষুঃ, শ্যেনদৃষ্টি বি. বাজপাখির মতো তীক্ষ্ণ নজর।

শ্যেনচক্ষু

শ্যেনচক্ষু, (বর্জি.) শ্যেনচক্ষুঃ, শ্যেনদৃষ্টি বি. বাজপাখির মতো তীক্ষ্ণ নজর।

শ্যেনী

শ্যেনী স্ত্রী. শ্যেন [ śyēna ] বি. বাজপাখি। [সং. √শ্যৈ + ইন + অ]।

শ্যেন

শ্যেন [ śyēna ] বি. বাজপাখি। [সং. √শ্যৈ + ইন + অ]। স্ত্রী. শ্যেনী। শ্যেনচক্ষু, (বর্জি.) শ্যেনচক্ষুঃ, শ্যেনদৃষ্টি বি. বাজপাখির মতো তীক্ষ্ণ নজর।

শ্যালিকা

শ্যালী, শ্যালিকা বি. (স্ত্রী.) পত্নীর ভগিনী বা তত্স্হানীয়া নারী।

শ্যালী

শ্যালী, শ্যালিকা বি. (স্ত্রী.) পত্নীর ভগিনী বা তত্স্হানীয়া নারী।

শ্যালক

শ্যালক [ śyālaka ] বি. পত্নীর ভ্রাতা বা তত্স্হানীয় ব্যক্তি, শালা। [সং. শ্যল + ক]। শ্যালী, শ্যালিকা বি. (স্ত্রী.) পত্নীর ভগিনী বা তত্স্হানীয়া নারী। শ্যালীপতি বি. ভায়রাভাই।