র রিলে রিলে [ rilē ] বি. ১. দলবদ্ধ দৌড় প্রতিযোগিতাবিশেষ; ২. বেতারে খেলা সংবাদ ইত্যাদি প্রচার। [ইং. relay]।
র রিল রিল [ rila ] বি. ১. সেলাইয়ের সুতো জড়ানোর জন্য কাঠের নলি; ২. ছিপের সুতো গুটানোর জন্য চাকা। [ই. reel]।
র রিরংসা রিরংসা [ riraṃsā ] বি. রমণের বা সংগমের ইচ্ছা, কাম। [সং. √ রম্ + সন্ + অ + আ]। রিরংসু বিণ. রমণে ইচ্ছুক।
র রিমিকিঝিমিকি রিমিকিঝিমিকি [ rimiki-jhimiki ] বি. ১. বৃষ্টির শব্দ, ঝমঝম; ২. নূপুরের শব্দ। ☐ ক্রি-বিণ. ঝমঝম শব্দে (‘রিমিকিঝিমিকি ঝরে বাদলের ধারা’: রবীন্দ্র)। [ধ্বন্যা.]।
র রিভলভার রিভলভার [ ribhala-bhāra ] বি. এক হাতের মুষ্টির সাহায্যে চালানো যায় এমন ক্ষুদ্র বন্দুকবিশেষ। [ইং. revolver]।