র

রুজ

রুজ [ ruja ] বি. ওষ্ঠাধর গণ্ডদেশ প্রভৃতি রঞ্জিত করার অঙ্গরাগ বা প্রসাধনবিশেষ। [ইং. rouge]।
র

রুচ্য

রুচ্য [ rucya ] বিণ. ১. রুচিকর; ২. ক্ষুধাজনক। [সং. রুচি + য]।
র

রোচা

রুচা, রোচা [ rucā, rōcā ] ক্রি. বি. রুচিকর হওয়া, ভালো লাগা (এ-খাবার তোমার রুচবে না, আমারও রোচে না)। [সং. √ রচ্ + বাং. আ]।
র

রুচা

রুচা, রোচা [ rucā, rōcā ] ক্রি. বি. রুচিকর হওয়া, ভালো লাগা (এ-খাবার তোমার রুচবে না, আমারও রোচে না)। [সং. √ রচ্ + বাং. আ]।
র

রুক্মিণী

রুক্মিণী [ rukmiṇī ] বি. দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের মহিষী। [সং. √ রুক্ম্ + ইন্ + ঈ]।
র

রুইদাস

রুইদাস [ rui-dāsa ] বি. ১. চামার, চর্মকার, মুচি; ২. চামারজাতির আদিপুরুষরূপে পরিগণিত মহাপুরুষ। [হি. রয়দাস]।
র

রুইতন

রুইতন [ rui-tana ] বি. খেলার তাসের রংবিশেষ। [ওল. ruiten]।
র

রীত

রীত [ rīta ] বি. (আঞ্চ.) রীতি; ধরন, পদ্ধতি (‘তোমার ছুটি কে যে যোগায় জানিনে তার রীত’: রবীন্দ্র)। [সং. রীতি]।
র

রিহার্সাল

রিহার্সাল [ rihārsāla ] বি. অভিনয়াদির মহড়া, তালিম। [ইং. rehearsal]।
র

রিস্টলেট

রিস্টলেট [ risṭa-lēṭa ] বি. হাতের অলংকারবিশেষ। [ইং. wristlet]।