র রুপিয়া রুপিয়া [ rupiẏā ] বি. (কৌতু.) টাকা (ফুর্তি যে করবে, তা রুপিয়া কোথা থেকে আসবে?)। [হি. < ফা. রূপৈয়া]।
র রুধির রুধির [ rudhira ] বি. রক্ত, শোণিত। [সং. √ রুধ্ + ইর]। রুধিররঞ্জিত, রুধিরাক্ত বিণ. রক্ত-মাখা, রক্তাক্ত (রুধিরাক্ত শরীরে)।
র রুদিত রুদিত [ rudita ] বিণ. ১. কেঁদেছে এমন; ২. কাঁদছে এমন, ক্রন্দনরত। ☐ বি. ক্রন্দন, রোদন। [সং. √ রুদ্ + ত]। স্ত্রী. রুদিতা।
র রুজি রুজি [ ruji ] বি. ১. জীবিকা; দৈনিক উপার্জন; ২. উদরান্ন। [হি. রোজী]। রুজিরোজগার বি. উপার্জন; জীবিকার্জন।