রিফু

রিফু [ riphu ] বি. ছুঁচ-সুতো দিয়ে বুনে জামাকাপড়ের জীর্ণসংস্কার। [আ. রফু]।

রিফিউজি

রিফিউজি [ riphiuji ] বি. উদ্বাস্তু। [ইং. refugee]।

রিপিট

রিপিট [ ripiṭa ] বি. ধাতুর পাত জুড়বার কাজে ব্যবহৃত পেরেকবিশেষ। [ইং. rivet]।

রিডার

রিডার [ riḍāra ] বি. ১. পাঠক, যে পড়ে ২. কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পদবিশেষ। [ইং. reader]।

রিডাকশন

রিডাকশন [ riḍāka-śana ] বি. ১. হ্রাস; ২. মূল্যছাড় (রিডাকশনে জুতো কিনেছে)। [ইং. reduction]।

রিটার্নিং অফিসার

রিটার্নিং অফিসার [ riṭārni ṃaphisāra ] বি. নির্বাচনে নির্দিষ্ট এলাকার আধিকারিকবিশেষ। [ইং. returning officer]।

রিটায়ার

রিটায়ার [ riṭāẏāra ] ক্রি. (চাকুরি থেকে) অবসর নেওয়া। [ইং. retire।

রিঙ্গিত

রিঙ্গিত বিণ. হামাগুড়ি দিয়েছে এমন; বুকে হাঁটছে এমন।

রিঙ্গণ

রিঙ্গণ [ riṅgaṇa ] বি. ২. হামাগুড়ি, হামাগুড়ি দেওয়া; ২. বুকে হেটে চলা। [সং. √ রিঙ্গ্ + অন]। রিঙ্গিত বিণ. হামাগুড়ি দিয়েছে এমন; বুকে হাঁটছে এমন।

রিজার্ভ

রিজার্ভ [ rijārbha ] বি. জায়গা গাড়ি ইত্যাদি আগে থেকেই সংরক্ষিত করা। [ইং reserve]।